চাঁদপুর

বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু

চাঁদপুর-বজ্রপাতে মৃত্যু

চাঁদপুরে বজ্রপাতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জন মারা গেছেন। রোববার দুপুর দেড়টার দিকে চাঁদপুর তিন নদীর মোহনা বড়স্টেশন মোলহেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: কুমিল্লার চান্দিনা উপজেলার অহিদা বেগম (৬০), তার মেয়ে রেহেনা বেগম (৩২) এবং রেহেনার ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র সাব্বির ও মেয়ে সামিয়া।

অহিদার বেগমের মেয়ে শাহিদা জানান, তার মা, বোন ও তাদের সন্তানদের নিয়ে চাঁদপুর তিন নদীর মিলনস্থল বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে আসেন। দুপুর দেড়টার দিকে তাদের ওপর আকস্মিক বজ্রপাতের পর স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা রুবেল জানিয়েছেন, বজ্রপাতে আহতদের হাসপাতালে আনার পরই তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে।

বিষয়:চাঁদপুর বজ্রপাত বজ্রপাতে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…