চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বজ্রপাতের শঙ্কায় খেলা পণ্ড, বৃষ্টি আইনে জিতে সিরিজ ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ন ০৫, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি সিরিজ নির্ধারণ করে দিল প্রকৃতি! বজ্রপাত আশঙ্কায় পণ্ড হয় যায় রোববারের ম্যাচের অনেকটা অংশ। পরে ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ভারতকে জয়ী ঘোষণা করা হয়। সেইসঙ্গে তিন ম্যাচের সিরিজ ২-০ জিতে নেয় কোহলির দল।

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে ভারত। ১৫.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর যখন ৯৮/৪, তখন প্রকৃতি বিরূপ হয়ে দাঁড়ায়।

ফ্লোরিডার লডারহিলে স্টেডিয়ামের খুব কাছেই বাজ পড়ে। কিন্তু বজ্রপাতের গতিপ্রকৃতি দেখে সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হয়। ফলে বন্ধ হয়ে যায় খেলা। এরপরে শুরু হয় বৃষ্টি। বিরূপ আবহাওয়ার কারণে ম্যাচ আর শুরু করা যায়নি। তবে তাতে ভারতের জয় আটকায়নি।

ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ভারত ম্যাচ জিতে যায় ২২ রানে। এই ম্যাচ দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরের মার্কিন অধ্যায় শেষ হল ভারতের। সিরিজের তৃতীয় তথা শেষ টি-টুয়েন্টি ম্যাচ হবে ৬ আগস্ট, গায়ানার প্রোভিডেন্সে।

টি-টুয়েন্টি সিরিজ শেষে ক্যারিবীয়দের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ৮ আগস্ট শুরু হবে ওয়ানডে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করবে কোহলি-রোহিতরা।

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT