চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর শেষে বলিউড: বক্স অফিসের শীর্ষ দশ ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

বলিউডের জন্য সৌভাগ্যের বছর ছিল ২০১৯। অক্ষয়, হৃতিক, সালমান, শহীদ সবাই উপহার দিয়েছেন বড় বাজেটের ব্যবসাসফল ছবি। পাশাপাশি সফলতা পেয়েছে ছোট বাজেটের ছবিও। এক নজরে দেখে নিন বলিউডে এবছরের সবচাইতে ব্যবসাসফল দশ ছবির তালিকা:

ওয়ার: আয় ২৯২.৭১ কোটি
হৃতিক-টাইগারের অ্যাকশন ড্রামা ‘ওয়ার’ ছবিটি দর্শকদের মন জয় করে নিয়েছে। এবছরের সবচাইতে ব্যবসাসফল ছবি সিদ্ধার্থ আনন্দের ‘ওয়ার’।

কবীর সিং: আয় ২৭৬.৩৪ কোটি
তেলেগু চলচ্চিত্র অর্জুন রেড্ডির হিন্দি রিমেক ‘কবীর সিং’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর এবং কিয়ারা আদভানি। সমালোচনা ও প্রশংসা দুটোই কুড়িয়ে ছবিটি এবছরের সবচেয়ে ব্যবসাসফল ছবির তালিকার দ্বিতীয় স্থানে আছে।

উরি- দ্য সার্জিক্যাল স্ট্রাইক: আয় ২৪৪ কোটি 
লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানি জঙ্গি ঘাঁটিগুলোতে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল অ্যাটাকের ঘটনা অবলম্বনে তৈরি ‘উরি’। ছবিতে অভিনয় করেছেন ভিকি কৌশল, ইয়ামি গৌতম এবং পরেশ রাওয়াল।

হাউজফুল ৪: আয় ২০৫.০৬ কোটি
তারকাবহুল কমেডি ছবিটি মুক্তি পেয়েছে দীপাবলিতে। এটি বলিউডের সবচেয়ে বড় বাজেটে নির্মিত কমেডি সিনেমা। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, ববি দেওল, কৃতি শ্যানন, কৃতি খারবান্দা ও পূজা হেগড়ে।

ভারত: আয় ১৯৭.৩৪ কোটি
সালমান খানের ঈদের ছবি ভারত নির্মাণ করা হয়েছে কোরিয়ান সিনেমা মাই ফাদার অবলম্বনে। ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ।

মিশন মঙ্গল: আয় ১৯২.৬৭ কোটি
অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পান্নু, সোনাক্ষি সিনহা অভিনীত এই ছবিটি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের বিজ্ঞানীদের জীবনের বাস্তব অভিজ্ঞতা অবলম্বনে তৈরি। ছবিটি দর্শকপ্রিয়তা পেয়েছে।

Reneta

কেশরী: আয় ১৫১.৮৭ কোটি
এবছরের হিট ছবির তালিকায় অক্ষয়ের আরও একটি ছবি কেশরী। ছবিটিতে তিনি শিখ সৈন্যের ভূমিকায় অভিনয় করেছেন। হোলিতে মুক্তি পাওয়া এই ছবিটি ভালো ব্যবসা করেছে।

টোটাল ধামাল: আয় ১৫০.০৭ কোটি
ধামাল ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি টোটাল ধামাল। ৫০ কোটির গুপ্তধন হাতানোর জন্যে একদল লোভীর নানা উদ্ভট কাজকর্ম নিয়ে ছবির গল্প। ছবিতে অভিনয় করেছেন অনিল কাপুর, অজয় দেবগণ, মাধুরী দীক্ষিত, জাভেদ জাফরি, আরশাদ ওয়ার্সি, রিতেশ দেশমুখ, সঞ্জয় মিশ্রা, বোমান ইরানি, জনি লিভার ও মহেশ মাঞ্জরেকর।

ছিছোরে: আয় ১৪৭.৩২ কোটি 
সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুর ছবি ছিছোরে। সাত বন্ধুকে নিয়ে তৈরি হয়েছে ছবির গল্প। তরুণ বয়সে তারা একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়তেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কী হয়েছে, তা-ই দেখানো হয়েছে সিনেমায়।

সাহো: আয় ১৩৫ কোটি (হিন্দি ভার্সন)
শ্রদ্ধা কাপুরের প্রথম তেলেগু ছবি ‘সাহো’। এই ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রভাস ও শ্রদ্ধা। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও ভালো ব্যবসা করেছে। হিন্দি ভার্সনেই ছবিটি আয় করে ১৩৫ কোটি রুপি। তবে হিন্দি, তামিল ও তেলেগু ভার্সন মিলিয়ে ছবিটি আয় করে ৩০৬ কোটি রুপি। -নিউজ এইটিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ারকবির সিংটোটাল ধামালভারতমিশন মঙ্গললিড বিনোদনসাহো
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT