চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরে বলিউডের সেরা ও ব্যবসাসফল সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৬
বিনোদন
A A

বলিউডে এবছরে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা সেরা ও ব্যবসাসফল হয়েছে। তবে এবছর বলি প্রেমীরা একটি ম্যাড়ম্যাড়ে বছর পাড় করেছে। তবুও এর মাঝেই যেকটি ছবি রয়েছে সেগুলোই বছরটিকে সেরা বানিয়েছে।

চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য এ বছরের বলিউডের সেরা ও ব্যবসাসফল সিনেমা।

সুলতান:‌ ২০১৬ সালের সেরা ও ব্যবসাসফল ছবি ‘সুলতান’। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘সুলতান’ ছবিতে আলি খান কুস্তিগীরের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন সালমান খান। এছাড়া আনুশকা শর্মা অভিনয়ও ছিলো প্রশংসনীয়। আলী আব্বাস জাফরের পরিচালনায় ছবিটি বক্স অফিস ভেঙ্গে ৩০০ কোটি টাকা আয় করেছে। এবং বছরের সবচেয়ে আয় করা সিনেমায় যুক্ত হয়েছে।

এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি: ২০১৬ সালে বলিউডে আরেকটি ব্যবসাসফল সিনেমা মুক্তি পায়। ভারতীয় ক্রিকেটার ধোনীর জীবনী অবলম্বনে নির্মিত এ ছবিটি অায় করেছে ১৩২ কোটি ৮৫ লাখ টাকা। এম. এস. ধোনির চরিত্রটি সুশান্ত সিং রাজপুত দারুণভাবে ফুটিয়ে তোলার কারণে আয়ের পরিমাণ বেশি হয়েছে বলে বলিউড বোদ্ধারা মনে করেন।

এয়ারলিফট: ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় কুমার অভিনীত ‘এয়ারলিফট’ বছরের শুরুতেই সেরা ও ব্যবসাসফল ছবি। গ্ল্যামার, মারদাঙ্গা অ্যাকশন না থাকলেও সত্য ঘটনাও ওপর নির্মিত হওয়ায় ছবিটি আয় করে নিয়েছে ১২৯ কোটি টাকা। এছাড়া অক্ষয় কুমার ও নিমরাত কৌরের জুটি ছিলো সেরা চমক।

অ্যায় দিল হ্যায় মুশকিল: বছরের শেষে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বলিউডের সেরা ও ব্যবসাসফল ছবিটি। প্রেমধর্মী ছবিটি

আয় করেছে ১১২ কোটি টাকা। রণবীর কাপুর, আনশকা শর্মা ও ঐশ্বরিয়ার যুগলবন্দি হওয়ার কারণে দর্শক টানতে সক্ষম হয়েছেন করণ।

রুস্তম: সত্য ঘটনার ওপর নির্মিত ছবি ‘রুস্তম’ এবছরের ব্যবসাসফল সিনেমাে। এ ছবিটির আয় ১২৭ কোটি ৪২ লাখ টাকা। অক্ষয় কুমার অভিনীতই ছবিটি দর্শকসাড়াও প্রত্যাশিতই ছিল।

হাউজফুল থ্রি: এবছরে কমেডিধর্মী সিনেমা ‘হাউজফুল থ্রি’ অন্যতম ব্যবসাসফল ছবি। ছবিটি বক্স অফিসে আয় করেছে ১০৭ কোটি ৭০ লাখ টাকা। সাজিদ খান পরিচালিত ছবিটি ব্যবসায়ে সফল হলেও দুর্বল গল্প ও আনকোড়া নির্মাণশৈলীর কারণে হয়েছে সমালোচিত।

শিবায়: অজয় দেবগণ এবছরের একটি ছবি বক্স অফিসে ঠাঁই পেয়েছে। বাণিজ্যিকভাবে ছবিটি অায় করেছে ১০০ কোটি ৫ লাখ টাকা। 

‘ফ্যান’: বহুল প্রত্যাশিত শাহরুখ খানের ছবি ‘ফ্যান’ এবছরের সবচেয়ে কম বাণিজ্যিক ছবির একটি। ছবিটি আয় করেছে ৮৫ কোটি টাকা। 

বাগি: এবছরের সবচেয়ে অল্প বাজেটের ছবি ‘বাগি’ আয়ের খুব বেশি খারাপ করেনি। শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ অভিনীত ৪৭ কোটি টাকা নির্মিত ছবিটি অায় করেছে ৭৬ কোটি টাকা। 

দঙ্গল: বছরের শেষে এসে আসল বাজিমাত করেছে বলিউডের পারফেকশনিস্ট আমির খান। কুস্তিগীর নিয়ে নির্মিত `দঙ্গল’ ছবিটি মুক্তির তিন দিনের মধ্যে ঢুকে পড়েছে ১০০ কোটির ক্লাবে। এমনকি বক্স অফিসের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছেন তিনি।

পিঙ্ক:‌ ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে অন্যতম সিনেমা হল ‘পিঙ্ক’। অনিরুদ্ধ রায়চৌধুরি পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন বিগ বি

 

অমিতাভ বচ্চন, তাপসী পান্নু। সমাজে মহিলাদের অধিকার নিয়ে সিনেমাটি নির্মাণ করা সিনেমাটি ব্যবসাসফল না হলেও দারুণ প্রশংসা পেয়েছেন সব মহলে।

 

ট্যাগ: বলিউডসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়ানডে সিরিজ শেষ মুশফিকের

পরবর্তী

ছাত্র সংঘর্ষের কারণে কুমিল্লা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

পরবর্তী

ছাত্র সংঘর্ষের কারণে কুমিল্লা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT