চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের সবচেয়ে বড় কনসার্ট ‘রক ফেস্ট ২.০’ এর ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ন ১৫, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

আবারও আসছে দেশের সবচেয়ে বড় রক কনসার্ট ‘ঢাকা রক ফেস্ট ২.০’। বুধবার এমন ঘোষণাই দিলো দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান ও দ্রুততম মোবাইল নেটওয়ার্ক বাংলালিংক।

গানে গানে ২০২১ সালকে বিদায় জানাতে কনসার্টে পারফর্ম করবে অর্থহীন, ওয়ারফেজ, ক্রিপ্টিকফেট, অ্যাভয়েড রাফা, ইন্দালোসহ দেশের জনপ্রিয় রক ব্যান্ডগুলি। বুধবার (১৫ ডিসেম্বর) বাংলালিংক অফিসে আয়োজক, শিল্পী, সকল পার্টনার ও বাংলালিংক-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এর ঘোষণা দেওয়া হয়।

প্রথমবারের মতো পুরো ইভেন্টটি লাইভ স্ট্রিম করবে দেশের সবচেয়ে জনপ্রিয় ভিডিও ও এন্টারটেইনমেন্ট অ্যাপ টফি। ফলে আরও অনেক শ্রোতা যেকোনো স্থান থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডগুলির রোমাঞ্চকর লাইভ পারফরম্যান্স উপভোগ করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রক গানের এই মিউজিক্যাল ইভেন্টটি ২৩ ডিসেম্বর ঢাকার আইসিসিবি-তে (নবরাত্রি, হল ৪-এ) শুরু হবে দুপুর ১২ টায়। ইভেন্টটি অয়োজন করছে স্কাইট্র্যাকার লিমিটেড।

বিস্তারিত জানা যাবে বাংলালিংক ও টফির ফেসবুক ও ইউটিউব পেজ, বাংলালিংক-এর সেলফকেয়ার অ্যাপ মাইবিএল ও টফি অ্যাপে। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর এবং এই ওয়েবসাইট থেকে বিনামূল্যে মাইবিএল ও টফি অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘রক সংগীত নিঃসন্দেহে দেশের সবচেয়ে জনপ্রিয় সংগীত ধারাগুলোর একটি এবং দেশে এর অসংখ্য ভক্তও রয়েছে। দ্বিতীয়বারের মতো ভক্তদের জন্য দেশের সবচেয়ে বড় রক মিউজিক্যাল ইভেন্টের আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই প্রথম পুরো অনুষ্ঠানটি দেশের সবচেয়ে জনপ্রিয় এন্টারটেইনমেন্ট অ্যাপ টফিতে কনসার্টটি লাইভ-স্ট্রিমের ব্যবস্থা করতে পেরে আমরা আরও আনন্দিত।’

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থহীনঅ্যাভয়েড রাফাইন্দালোওয়ারফেজকনসার্টগানরক ফেস্টরক ব্যান্ডলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT