চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০১৭
পরিবেশ
A A

পৃথিবী নামের গ্রহটিকে ঘিরে ঘুরতে থাকা চাঁদ আজ (২৬ ফেব্রুয়ায়ি) সূর্য ও পৃথিবীর মাঝামাঝি এসেছে, মহাজাগতিক যেই প্রক্রিয়াটির নাম সূর্যগ্রহণ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিট ৫৪ সেকেন্ডে বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হয়। যার সমাপ্তি ঘটবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩৬ মিনিটে।

এর ফলে পৃথীবির কোন কোন অংশ থেকে দেখা যাবে সূর্যকে ঢেকে দিচ্ছে চাঁদ, আংশিক বা সর্ম্পূণভাবে। তবে বাংলাদেশ থেকে এই মহাজাগতিক সৌন্দর্য এবার প্রত্যক্ষ করা যাচ্ছে না।

দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার মহাদেশের কিছু অংশ থেকে এবারের সূর্যগ্রহণ দেখা যাবে। চিলি থেকে শুরু হয়ে আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চল, দক্ষিণ আটলান্টিক মহাসাগর জুড়ে, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গো থেকে তা দৃশ্যমান হবে।

বাংলাদেশ সময় রোববার সন্ধ্যায় বলয়গ্রাস সূর্য গ্রহণ শুরু হয়ে এর সর্বোচ্চ গ্রহণ হবে রাত ৮টা ৫৩ মিনিট ২৪ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৩০মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩৬ মিনিটে ০০ সেকেন্ডে।

সূর্যগ্রহণটির কেন্দ্রীয় গতিপথ চিলির হুয়ান ফার্নান্ডেজ দ্বীপের পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। গ্রহণ শুরু হয় স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিট ১৯ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিট ৩৪ সেকেন্ডে চিলির ইস্টার দ্বীপের দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। সর্বোচ্চ গ্রহণ হবে স্থানীয় সময় দুপুর ১২টা ৪৮ মিনিট ৩৭ সেকেন্ডে।

এবছর দুইটি সূর্যগ্রহণের মধ্যে আজকেরটি প্রথম। দ্বিতীয় সূর্যগ্রহণটি ঘটবে আগস্টের ২১ তারিখে, যুক্তরাষ্ট্র জুড়ে যা প্রত্যক্ষ করা যাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: সূর্যগ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT