চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরজুড়ে বলিউড: বড় বাজেটে ফ্লপ, কম বাজেটে হিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

এবছর বলিউড ছবির জন্য ভিন্নরকম একটি বছর। বড় বাজেটের অনেক ছবি ছিল। ধারণা করা হয়েছিল হিট হবে সেগুলো। প্রায় সবগুলোই ফ্লপ হয়েছে। দর্শককে হতাশ করেছে প্রতীক্ষিত এই ছবিগুলো। আবার একেবারেই কম বাজেটে তৈরি অনেক ছবি দর্শক টেনেছে হলে।

চলচ্চিত্র বিশ্লেষক অতুল মোহনের মতে, ছবির কন্টেন্টটি মূল দর্শক টানার ক্ষেত্রে। তারকাদের গ্ল্যামার দিয়ে এখন আর দর্শককে বোকা বানানো যায়না। বড় তারকার ছবি দর্শকদের কয়েকদিন হলে টানতে পারলেও সেটা স্থায়ী হয় না। ভালো অভিনয় এবং শক্তিশালী গল্প, দুটোই প্রয়োজন বলে মনে করেন তিনি। এক নজরে দেখা নেয়া যাক এবছরের বলিউডের হিট এবং ফ্লপগুলো।

বড় বাজেটের ফ্লপ: বছরের সবচাইতে প্রতীক্ষিত একটি ছবি ছিল থাগস অব হিন্দুস্তান। কারণ আমির খানের ছবি এটি। কিন্তু তারকাবহুল এই ছবি চরম হতাশ করেছে দর্শকদের। ৩৩৫ কোটি রুপি বাজেটের এই ছবি আয় করেছে মাত্র ১৪০ কোটি। সালমান খানও ভক্তদের হতাশ করেছেন। রেস থ্রি দর্শকদের হলে টানতে পারেনি। দলে  ১৮৫ কোটি রুপি বাজেটের এই ছবি আয় করেছে মাত্র ১৭০ কোটি। শাহরুখ খানের বিগ বাজেটের ছবি ‘জিরো’ মুক্তি দেয়া হয়েছে বড়দিন উপলক্ষে বছরের শেষে। কিন্তু এই ছবিও হতাশ করেছে দর্শকদের।

কম বাজেটের হিট: আন্ধাধুন, বাধাই হো, সনু কে টিটু কি সুইটি, বাঘি টু, রাজি, হিচকি এই ছবিগুলো হিট হবে সেটা অনেকেই ভাবেননি মুক্তির আগে। কারণ, সুপারস্টার নেই ছবিগুলোতে। উঠতি তারকাদের দারুণ অভিনয় আর ভিন্ন ধরনের গল্পের কারণে ছবিগুলো দর্শকদের মন কেড়ে নিয়েছে। বাঘি টু আয় করেছে ২০০ কোটি, সনু কে টিটু কি সুইটি আয় করেছে ১০০ কোটি, রাজি ছবিটির আয় ১১৫ কোটি, বাধাই হো আয় করেছে ১০০ কোটি। সর্বশেষ সারা আলি খানের কেদারনাথও ভালো ব্যবসা করেছে। ৩৫ কোটি বাজেটের এই ছবি আয় করেছে ৫৩ কোটি রুপি।

বড় বাজেটের হিট: বছরের শুরুতে সঞ্জয় লিলা বনসালির বড় বাজেটের ছবি পদ্মাবত মুক্তি পায়। অনেক বাধাবিপত্তি পার হয়ে মুক্তি পাওয়া এই ছবি হতাশ করেনি দর্শকদের। ছবিটি সুপার হিট তকমা পায়। অক্ষয় কুমারের ৭০ কোটি রুপি বাজেটের ছবি ‘প্যাডম্যান’ আয় করেছে ১২০ কোটি। প্রশংসিত হয়েছে ছবির কাহিনী এবং নির্মাণ। অনেকদিন ধরেই হিট এর মুখ দেখছিলেন না রণবীর কাপুর। তবে এবছর মুক্তি পাওয়া ১০০ কোটি রুপির সাঞ্জু আয় করেছে ২১১ কোটি। ফলে দীর্ঘ দিন পর সুপারহিট হলো রণবীরের ছবি। ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘টু পয়েন্ট জিরো’ মুক্তি পেয়েছে এবছর।  ৪৫০ কোটি রুপি বাজেটের এই ছবি ইতিমধ্যেই আয় করে ফেলেছে  ৭০০ কোটি রুপির বেশী অর্থ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানজিরোথাগস অব হিন্দুস্তানফিরে দেখা ২০১৮বলিউডবলিউড সিনেমারেইস ৩লিড বিনোদনশাহরুখসঞ্জুসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT