চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরজুড়ে ছোট পর্দা তারকাদের আলোচিত সব বিয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৫
বিনোদন
A A

এ বছর শুরু থেকে শেষ অবধি ছোট পর্দার তারকাদের বিয়ের ধুম লেগেছিলো। জীবন সঙ্গী বেছে নিতে ২০১৫ সালকে বেস্ট বছর হিসেবে বেছে নিয়েছেন ছোটপর্দার তারকারা। সুমাইয়া শিমু, রোমানা, জেনি, স্বাগতা রয়েছেন এই তালিকায়।

বিয়ের পর সংসার জীবন সুন্দরভাবে গুছিয়ে নিয়ে মিডিয়াতে আবারো ব্যস্ত হয়েছেন এসব তারকারা।

চ্যানেল আই অনলাইনের পাঠকের জন্য ২০১৫ সালের জনপ্রিয় তারকাদের আলোচিত বিয়ের সালতামামি। 

স্বাগতা-রাশেদ
বছরের মাঝামাঝি সময়ে দীর্ঘদিন প্রেমের পর বিয়ের মালা গলায় পড়েন অভিনেত্রী-মডেল ও সঙ্গীতশিল্পী স্বাগতা ও চিত্রগ্রাহক রাশেদ জামান। দুই পরিবার ও মিডিয়ার কিছু  ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে বিয়ের পর্ব শেষ করবেন স্বাগতা ও রাশেদ।

বিয়ের পর সুখে নতুন জীবন বেশ ভালোভাবেই উপভোগ করছেন স্বাগতা ও রাশেদ দম্পতি। বর্তমানে বেশ কয়েকটি নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন স্বাগতা।
আসিফ রহমান-অর্নি
এ বছর ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন মডেল-অভিনেতা কাজী আসিফ রহমান। হঠাৎ করেই কোনো জানান না দিয়ে কানাডা প্রবাসী কনে কাজী অর্নি রহমানের সঙ্গে গত ৭ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন ‘ঘাসফুল’ চলচ্চিত্র জনপ্রিয় অভিনেতা আসিফ।

মিমো-জনি
অভিনেত্রী ও ‘সুপার হিরোইন’ খ্যাত লামিয়া মিমো’র বাগদান সম্পন্ন হয়েছে এ বছরের নভেম্বরে। বর ব্যবসায়ী সৈয়দ মারুফ জন। দুই পরিবারের সম্মতিতে এ বাগদান সম্পন্ন হয়।

Reneta

শুধু বাগদান সম্পন্ন নয় আগামী বছর ২০১৬’এ ১৪ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন বলেও ঘোষণা দিয়েছেন এ অভিনেত্রী। বর্তমানে মিমো ‘নন্দিনী’ শিরোনামের মেগা সিরিয়াল নাটক নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন।
রুমানা-এলিন
এ বছরের ৮ আগস্ট ছোট পর্দার ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুমানা বিয়ের পিঁড়িতে বসেছেন। মার্কিন নাগরিক ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। একসময়ের জনপ্রিয় তারকা দম্পতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী টনি ডায়েস ও প্রিয়া ডায়েসও এসেছিলেন তাদের বিয়েতে।

স্পর্শিয়া-রাফসান
ঈদের দু’দিন আগে ভালোবাসার মানুষ তরুণ নাট্যপরিচালক রাফসান আহসানের সঙ্গে আংটি বদল করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী স্পর্শিয়া। 

সুমাইয়া শিমু-নজরুল
এ বছর সবচেয়ে আলোচিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুর বিয়ে ঘিরে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর বর নজরুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন শিমু। বর্তমানে স্বামী নিয়ে সুখে সংসার করছেন তিনি। পাশাপাশি নাটক ও টেলিফিল্ম নিয়েও ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী।
জেনি-তানভীর
দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধবের উপস্থিতিতে এবছর বিয়ের পর্ব শেষ করেছেন চ্যানেল নাইনের অনুষ্ঠান বিভাগের প্রধান তানভীর খান ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পরই হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় এ অভিনেত্রী।

এলিটা-অাশফাক
এবছরের ২৮ মে একযুগ ধরে গান গাওয়া জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা বিয়ে পিঁড়িতে বসেছিলেন নির্মাতা আশফাক নিপুনের সঙ্গে। রাজধানীর অট্রিয়াম রেস্টুরেন্টে দুই পরিবারের অংশগ্রহণে বিয়ের পর্ব সারেন এলিটা ও আশফাক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৫সালতামামি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT