চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগরে ২৬টি মাছ ধরার ট্রলারে ডাকাতি

এনায়েতুর রহমান এনায়েতুর রহমান
৮:০৯ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০২২
- সেমি লিড, জনপদ, পটুয়াখালী
A A

পটুয়াখালীর সোনার চরের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে অন্ততঃ ২৬টি মাছ ধরার ট্রলারে ডাকাতি করে সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতদল। এসময় ডুবিয়ে দিয়েছে ৯ জেলেসহ একটি ট্রলার।

এতে সাগরে ভেসে নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন জেলে। নিখোঁজ সেই জেলেদের উদ্ধার প্রচেষ্টা চালিয়ে নিমজ্জিত ট্রলারটি উপকূলে আনার চেষ্টা চালাচ্ছে অন্য ট্রলারের জেলেরা।

ডাকাতের কবলে পড়া ট্রলারগুলো পটুয়াখালীর মহিপুর, রাঙ্গাবালী, চরমোন্তাজ ও বরগুনার পাথরঘাটার।

Banglabid

শুক্রবার রাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে ফিরে ঘটনার শিকার দুই জেলে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হাতিয়া-সন্দ্বীপ থেকে দ্রুতগামী বড় ট্রলারে আসা ২০/২৫ জনের ডাকাতদল অস্ত্রের মুখে ধাওয়া করে একের পর এক ট্রলারগুলো ডাকাতি করে মাছ, জাল, তেলসহ সব মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের ট্রলারের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ রাজা বলেছেন, নিখোঁজ জেলেদের উদ্ধার, ডাকাতদের দমন ও ইলিশের ভরা মৌসুমে সাগরের নিরাপত্তায় সরকারের সহযোগিতা চেয়েছে মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতি।

ইতোমধ্যে ঘটনার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT