চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি, আহত ১৫

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:০৪ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২১
কক্সবাজার, জনপদ
A A
আহত ব্যক্তির কাছাকাছি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে চারটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। জলদস্যুর গুলিতে ৪ জন গুলিবিদ্ধসহ ১৫ জেলে আহত হয়েছে।

এসময় জলদস্যুরা দুই ট্রলারে ৫ লাখ টাকার মাছসহ বড়শি লুট করে ট্রলারের মেশিন নষ্ট করে দেয়।

মঙ্গলবার রাত ১১টায় বঙ্গোপসাগরে গুলিদার নামক স্থানে এ ঘটনা ঘটে।

Banglabid

ট্রলারের মালিক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাগরে জলদস্যুর উৎপাত বেড়েছে। এ কারণে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে ভয় পায়।

এ ঘটনার খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশের একটি টিম আহতদের উদ্ধার করে বুধবার সকাল ৯টায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হলেন- বাশি মাঝি, জাগির হোসেন, এন্ডা মিয়া, নছর উল্লাহ, শামসু আলম, জাহাঙ্গীর আলম, তারেক, সোলতান, ছালামত উল্লাহ, সাকের উল্লাহ, মো. হোছন, মনছুর আলী, আনজু মিয়া, আলী মাঝি, আব্দুল্লাহ, পুতু মিয়া, মাহাম্মদ।

তারা সবাই মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে বাশি মাঝির অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া আরও ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

Reneta

আহত জেলেরা জানান, হঠাৎ করে সাগরে মাছ ধরার সময় জলদস্যুরা হানা দেয়। আমরা ট্রলার না থামালে তারা গুলি ছুড়ে, এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। তারা ট্রলারে এসে মারধর ও কুপিয়ে জখম করে এবং জাল সব লুট করে নিয়ে যায়।

জলদস্যুরা বাঁশখালী, কুতুবদিয়া ও মহেশখালীর বলে জানান তারা।

মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, যেখানে ঘটনা ঘটেছে, তা আমাদের এলাকার বাইরে তারপরও সাগরে জলদস্যুর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ

পরবর্তী

বিশ্ব কি আবার অচলাবস্থার মুখোমুখি

পরবর্তী
ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব কি আবার অচলাবস্থার মুখোমুখি

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবনের ছাদ থে‌কে নির্মাণ সামগ্রী পড়ে নারীর মৃত্যু

সর্বশেষ

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT