অপরাধ

বঙ্গোপসাগরে পাঁচ লাখ ইয়াবাসহ আটক ৭

বঙ্গোপসাগরে ইয়াবা সহ আটক ৭ জনের ছবি, পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে ইয়াবা সহ আটক ৭ জনের ছবি, পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত, ইয়াবার চালানসহ আটক ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৭ মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

রোববার মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজি স্টেশন টেকনাফ থানাধীন বড়ঢিল থেকে প্রায় ২৫/৩০ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে গভীর সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

রোববার দুপুরে মিডিয়া কর্মকর্তা কোস্ট গার্ড সদর দপ্তরের  মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অভিযান চলাকালীন সময় একটি সন্দেহজনোক ইঞ্জিনচালিত কাঠের নৌকায় তল্লাশী চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।

পাচারকারীরা হলো মহররম আলী, আব্দুল শুক্কুর, আমানুল্লাহ, নুরুল আলম, আব্দুল মোন্নাফ, জাহিদ হোসেন ও আব্দুল পেডান। তারা সবাই টেকনাফের বাসিন্দা।

পরবর্তীতে জব্দ করা ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত নৌকাটি এবং আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বিষয়:ইয়াবা জব্দ কোস্ট গার্ড বঙ্গোপসাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…