চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ১৪ জেলে নিখোঁজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে তিনটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। নিখোঁজ রয়েছে আরও একটি ট্রলার। এ ঘটনায় ১৮ জেলেকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন ১৪জেলে।

বুধবার ভোরে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

ট্রলার মালিক ও সাগর থেকে ফিরে আসা জেলেরা জানিয়েছেন, সাগরে অবস্থানরত ট্রলারগুলোতে করে তারা মাছ ধরছিলেন। ভোরের দিকে সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে হঠাৎ দমকা ও ঝড়ো হওয়া শুরু হয়। এ সময় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার বদিউল আলমের মালিকানাধীন এফবি মায়ের দোয়া, একই এলাকার কবির আহমেদের মালিকানাধীন এফবি জননী ও শাহপরীরদ্বীপ এলাকার জাফর আহমদের মালিকানাধীন এফবি জাফর নামের তিনটি ট্রলার ডুবে যায়।

Banglabid

এসব ট্রলারে থাকা জেলেদের সাগরে ভাসতে দেখে আশপাশে থাকা দুটি ট্রলার ১৮ জনকে উদ্ধার করলেও এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানিয়েছেন।

কোস্ট গার্ডের সেন্ট মার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফয়জুল ইসলাম মন্ডল বলেন, সাগরে ট্রলার ডুবি ও জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা জেলেদের মাধ্যমে জানতে পেরেছি। নিখোঁজদের উদ্ধারের জন্য আমরা নিজেরাও চেষ্টা করছি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানিয়েছেন, ট্রলার নিখোঁজ হওয়ার বিষয়টি এখনো আমরা কোন মালিক পক্ষ থেকে অবগত হইনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেলে নিখোঁজট্রলার ডুবি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬

চ্যালেঞ্জ লিগে গোল করা ইব্রাহিম চোখ রাখছেন সাফের স্কোয়াডে

আগস্ট ১১, ২০২৬

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT