স্পোর্টস

বঙ্গমাতা গোল্ডকাপ: কলসিন্দুরের হ্যাটট্রিক শিরোপা

বঙ্গমাতা গোল্ডকাপ: কলসিন্দুরের হ্যাটট্রিক শিরোপা

বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়।  বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতেছে কক্সবাজারের রাজাখালী প্রাথমিক বিদ্যালয়।
২০১৩ ও ২০১৪ সালের চ্যাম্পিয়ন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বিদ্যালয় এবারও দারুণ পারফরমেন্স দেখিয়ে ফাইনালে ওঠে।  ফাইনালে প্রতিপক্ষ রাজশাহীর বাগমারা উপজেলার খর্দ্দকৌড় প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়েছে কলসিন্দুরের খুদে ফুটবলাররা।
কলসিন্দুরের হয়ে গোল করেন রোজিনা, শামসুন্নাহার ও বিতি।  টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন শামসুন্নাহার ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন রোজিনা।
ছেলেদের ফাইনালে দিনাজপুরের মরিচা সরকারী বিদ্যালয়কে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে রাজাখালী বিদ্যালয়। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:বঙ্গমাতা গোল্ডকাপ ময়মনসিংহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…