চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গমাতার আদর্শিক জীবন নারী সমাজের জন্য অনুপ্রেরণা: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
১:৫৯ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

একাধারে সংসার সামলেছেন আবার কঠিন সময়ে রাজনীতির হাল ধরেছেন, ফজিলাতুন নেছা মুজিবের এমন আদর্শিক জীবন নারী সমাজের জন্য অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, যারা এদেশের এত ত্যাগ করলেন, তাহলে কেন ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ড?

“বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুধু মাত্র সহধর্মীনিই ছিলেন না, পর্দার অন্তরালে থেকে সকল সংকট, সংগ্রামে- সাহস, শক্তি ও অনপ্রেরণা জুগিয়েছেন।”

বেগম মুজিবের আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পাঁচজন নারীকে সবোর্চ্চ জাতীয় পদক ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২১’ এ ভূষিত করা হয়েছে। গণভবন থেকে পদক প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদক প্রাপ্তরা হলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মরণোত্তর মমতাজ বেগম, শিক্ষায় মরণোত্তর জয়াপতি, কৃষি ও পল্লী উন্নয়নে নুরুনাহার বেগম, রাজনীতিতে জোবেদা খাতুন পারুল এবং গবেষণায় নাদিরা জাহান। প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী পদক ও সম্মাননা তুলে দেন।

বেগম মুজিবের অনেক সিদ্ধান্তে যেমন রাজনীতির মোড় ঘুরেছিলো তেমনি স্বাধীনতা পরবর্তী সময়ে বিরাঙ্গনাদের পুর্নবাসন করেছিলেন। দেশের জন্য যারা কাজ করেছেন তাদের কেন হত্যা করা হলো প্রশ্ন বঙ্গবন্ধু কন্যার।

Reneta

ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে দু’হাজার জন অস্বচ্ছল ও দুস্থ নারীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। এছাড়াও দুস্থ নারী ও মেয়েদের মধ্যে বিতরণ করা হবে চার হাজার সেলাই মেশিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবঙ্গমাতাবেগম ফজিলাতুন নেছা মুজিবশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ভাগ্য

জুলাই ১২, ২০২৬

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT