চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
শ্রীলঙ্কা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বঙ্গভবনের দরবার হলে  তার পরিবারের সদস্যবৃন্দ এবং কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাসহ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

কোভিড-১৯ (করোনা ভাইরাস) মহামারির প্রাদুর্ভাবের কারণে চলমান বিশ্বব্যাপী সঙ্কটের প্রেক্ষাপটে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সচরাচর যে ঈদের নামাজ হয়ে থাকে এর আগে তা বাতিল করা হয়।

রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে তার পরিবারের সদস্যবৃন্দ এবং কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, সকাল সাড়ে ৮টায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির জামাত পরিচালনা করেন।

নামাজ শেষে বাংলাদেশের শান্তি, অগ্রগতি এবং দেশের জনগণের পাশাপাশি মুসলিম উম্মাহর কল্যাণে মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

যারা মারাত্মক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং সেই সঙ্গে দেশ ও বিশ্ব জুড়ে করোনা রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Reneta

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতে অন্যান্য শহীদদের এবং যারা দেশের স্বার্থে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন বিশেষত একাত্তরের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়।

নামাজ শেষে রাষ্ট্রপতি হামিদ তার পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভবনে সময় কাটান। তবে, এবারে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদেশি কূটনীতিক বা অতিথিদের উপস্থিতিতে বিভিন্ন সুস্বাদু খাবার পরিবেশন বা আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ের কোন আয়োজন ছিল না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল হামিদঈদ উল আযহা ২০২০রাষ্ট্রপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT