চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু ‌তাকে ‌‘আমার মওলানা সাহেব’ বলে ডাকতেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

১৯৭০ সালে সাধারণ পরিষদ নির্বাচনে ময়মনসিংহ জেলার অন্যতম ভালুকা এবং গফরগাঁও দুইটি আসনে বিপুল ভোটে মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলী (এম এন এ) নির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা প্রফেসর সামসুল হুদা। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর তাকেও আর পাওয়া যায়নি রাজনীতিতে। হঠাৎ পাওয়া গেল সেই বীরমুক্তিযোদ্ধার খবর।

প্রায় মৃত্যুশয্যায় তিনি। ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল এর ২১২ নং কেবিন ব্লকে গেল একমাস যাবৎ ভর্তি আছেন তিনি। সমগ্র দেশবাসীর কাছে তার সুস্থতা কামনা করে প্রফেসর সামসুল হুদা ও তার পরিবার এর পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

তিনি ১৯৩৩ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার পাইথল ইউনিয়নের শহিদনগর গ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের ৮৫ বছর বয়সে তিনি ইসলামিক চিন্তাবিদ, আধ্যাত্মিক জ্ঞান তাপস্য ও মুর্শিদ কেবলা হিসেবেও পরিচিত ছিলেন।

ষাটের দশকে আনন্দ মোহন কলেজের মেধাবী ছাত্র ছিলেন। ছিলেন মুজিব নগর সরকারের উপ-রাষ্ট্রপ্রতি সৈয়দ নজরুল ইসলামের প্রিয় ছাত্র। তাঁর হাত ধরেই তিনি রাজনীতিতে আসেন।

তারপর বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ডাকে ১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে ময়মনসিংহ জেলার গফরগাঁও এবং ভালুকা দুইটি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে যান।

সেই নির্বাচনে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন একাধিকবার নির্বাচিত প্রার্থী মওলানা সামছুল হুদা পাঁচবাগী। সেই নির্বাচনে তাকেও বিপুল ভোটে পরাজিত করে বঙ্গবন্ধু`কে অবাক করে দিয়ে বিজয়ের গৌরব অর্জন করেছিলেন।

Reneta

১৯৭০ সালের নির্বাচনে নিজের আসনের বাইরেও তার প্রিয় শিক্ষক সৈয়দ নজরুল ইসলামের নির্বাচনীয় আসনের প্রতিদ্বন্দ্বী নেজামে ইসলামের প্রধান মওলানা আযাহারুল ইসলাম যখন আওয়ামীলীগকে ইসলাম বিরোধী প্রপাগান্ডায় জড়িয়ে অপপ্রচার চালিয়েছিল তখন তিনিই প্রতিপক্ষকে কোরআন ও হাদিসের আলোকে প্রতিহত করেছিলেন।

তাকে ন্যায় ও সততার জন্য বঙ্গবন্ধু অনেক ভালবাসতেন। বঙ্গবন্ধু ‌তাকে ‌‘আমার মওলানা সাহেব’ বলে ডাকতেন। আজ সেই সৎ নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তির জন্য সুস্থতা কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেছেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর সামসুল হুদার স্বজনেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT