চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু-১: ইন্দোনেশিয়া, ফিলিপিন্সে বসবে সিগনাল মনিটরিং স্টেশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ১৬, মে ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক দিককে সামনে রেখে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে দু’টি ক্যারিয়ার সিগনাল মনিটরিং সিস্টেম স্টেশন ব্যবহার করবে স্যাটেলাইটটি পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।

আগামী জুনের মধ্যে এই দু’টি স্টেশনের কাজ সম্পন্ন হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন বিসিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

বাংলাদেশে দু’টি গ্রাউন্ড স্টেশনের পরও দেশের বাইরে দু’টি ক্যারিয়ার সিগনাল মনিটরিং সিস্টেম প্রসঙ্গে তিনি বলেন: স্যাটেলাইটের কাভারেজের জন্য একটি সংস্থার মাধ্যমে আমরা এই অঞ্চলে ক্যারিয়ার সিগনাল মনিটরিং সিস্টেমের আওতাভুক্ত হচ্ছি।

বিসিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম

ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সের দু’টি স্টেশনে এই সিস্টেম দু’টি চুক্তির ভিত্তিতে স্থাপন করা হচ্ছে। এই স্টেশনগুলোতে একটি অ্যান্টেনা থাকবে এবং একটি ডিভাইস থাকবে। এসবের মাধ্যমে স্টেশনগুলোতে পাওয়া রিডিং আমরা আমাদের সার্ভারে পেয়ে যাবো।

বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনার জন্য বিসিএসসিএল ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অনুমোদন পেয়েছে জানিয়ে তিনি বলেন: স্যাটেলাইটের অবস্থানগত কারণে আঞ্চলিক ব্যবসায়িক দিক বিবেচনা করে দেশের বাইরে ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সে এই দু’টি ক্যারিয়ার সিগনাল মনিটরিং সিস্টেম চালু করার কাজ করছি।

উল্লেখ্য, প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১২ মে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের ৩৩ মিনিট ৪৭ সেকেন্ডে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কে জিওস্টেশনারি ট্রান্সফার অরবিট বা কক্ষপথে পৌঁছে দেয় স্পেসএক্সের ফ্যালকন নাইন রকেটের স্টেজ-টু। এখন স্যাটেলাইটটি মহাকাশের ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশের অরবিটাল স্লটে কার্যকর হওয়ার অপেক্ষায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু স্যাটেলাইটলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT