চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ উদযাপনে বর্ণিল হাতিরঝিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ১৫, মে ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, রাজধানীর মনোরম জলাধার হাতিরঝিলের এমফি থিয়েটারে আসন দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের আতশবাজি উৎসব দেখতে এতো দর্শক।

সরকারি আয়োজনে দেশব্যাপী এই উৎসবের অংশ হিসেবে রাজধানীর আয়োজনস্থল নির্ধারণ হয় হাতিরঝিল এবং সোহরাওয়ার্দী উদ্যান।

ঢাকাসহ দেশের সব জেলায় আতশবাজি, সংগীতানুষ্ঠানের এই আয়োজন করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।হাতিরঝিলে এই উৎসবের সূচনা অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রযুক্তিতে জোর দেয়া বাংলাদেশের বৈশ্বিক পরিচিতির নতুন মাইলফলক জানিয়ে তিনি বলেন: আমাদের চেয়ে ২৩ বছর আগে স্বাধীন হওয়া প্রতিবেশী দু’টি দেশ থেকে ডিজিটাল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের নিয়ন্ত্রণ করা নিয়ে শঙ্কা নেই। কারণ বাংলাদেশের গ্রাউন্ডস্টেশন থেকে স্যাটেলাইট নিয়ন্ত্রণের জন্য ফরাসি তিন প্রশিক্ষকের পূর্ণ আস্থা আছে আমাদের তরুণদের প্রতি। তারাই জানিয়েছে তাদের কাছে প্রশিক্ষণের সামান্য সময়েই যথেষ্ট দক্ষতা অর্জন করেছে আমাদের তরুণরা। ‘থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগতটাকে’ কাজী নজরুল ইসলামের এই কবিতা দিয়েই বক্তব্য শুরু করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন: ১৯৭৫ সালের ১৪ জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেতবুনিয়ায় স্যাটেলাইটের প্রথম আর্থ স্টেশন উদ্বোধনের মাধ্যমে যে যাত্রা সূচনা করে গিয়েছিলেন, আজ সেই যাত্রা মহাকাশ পর্যন্ত নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।বক্তব্য পর্ব শেষে শুরু হয় সংগীত পরিবেশনা একই সঙ্গে আলো-রঙের বাহার দেখাতে শুরু করে হাতিরঝিলের অত্যাধুনিক ফোয়ারা।
এরপরই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের উৎসবের মূল আয়োজন আতশবাজি শুরু হয়। নানা রঙের, আকৃতির বারুদে ফুলে ছেয়ে যায় হাতিরঝিলের আকাশ।  দর্শকরা হাতে তালি দিয়ে, শিষ বাজিয়ে উৎসবে মাতেন। সবার হাতের স্মার্টফোনে ফ্রেমবন্দি করা শুরু করেন বর্ণিল এই আয়োজন।

ট্যাগ: বঙ্গবন্ধু স্যাটেলাইট
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

বিএনপির সামনে আরও বড় পরাজয় অপেক্ষা করছে: ওবায়দুল কাদের

পরবর্তী

‘নিরাপত্তা পেলে প্রবাসীরা দেশে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে’

পরবর্তী

‘নিরাপত্তা পেলে প্রবাসীরা দেশে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে’

খুলনায় নৌকার জয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT