চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু স্টেডিয়াম: ‘দুঃখ’ ঘুচছে সবুজ ঘাসে

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
১:৪৬ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
শেষদিকেও মাঠের চেহারা এতটুকু বদলায়নি

শেষদিকেও মাঠের চেহারা এতটুকু বদলায়নি

চারদিকে সবুজের ছোঁয়া। নরম ঘাসে ছেঁয়ে আছে গোটা মাঠ। আগে যেখানে আউটফিল্ডের অবস্থা ছিল নাজেহাল; এক পলক তাকালেই দুঃখী-ভারাক্রান্ত এক মাঠের ছবি ভেসে উঠত সেখানে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে দেখা গেছে একটি ‘আদর্শ’ মাঠ। খোঁজ নিয়ে জানা গেল, এবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠের দিকে বাফুফে কর্মকর্তারা বেশ নজর দেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ এই বছর তিন ভেন্যুতে হয়েছে। ঢাকার মাঠ প্রশংসা পেলেও কক্সবাজারের অবস্থা ছিল যাচ্ছেতাই। সিলেটের অবস্থা কক্সবাজারের মতো না হলেও আদর্শ বলতে যা বোঝায় তা ছিল না।

কক্সবাজারের মাঠ নিয়ে ফুটবল ফেডারেশন দারুণ বিপাকে পড়ে। বিদেশিদের কাছে মান বাঁচানো দায় হয়ে পড়ে। মাঠের বেহাল দশার কারণে অনেকেই আঙুল তুলছেন বাফুফের গ্রাউন্ডস কমিটির দিকে। কিন্তু গ্রাউন্ডস কমিটি বলছে, কক্সবাজারের কর্মকর্তারা তাদের পরামর্শ এতটুকু আমলে নেননি!

Banglabid

গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মাঠ ঠিক করতে আমি কক্সবাজারের কর্মীদের কিছু পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তারা সেভাবে কাজ করেনি। অমন মাঠ দেখে আমি নিজেও ক্ষুব্ধ।’

‘নিজে থেকে ফোন করে করে পরামর্শ দিয়েছি। তারা কিছু জানতেও চায় না। কিছু বললে সেভাবে কাজও করে না। আমি কী করতে পারি।’

Reneta

নির্দেশ অমান্য করায় তিনি কোনো ব্যবস্থা নিয়েছেন কী না, এমন প্রশ্নের জবাবে বললেন, ‘আমার হাতে কিছু নেই। আমি রিপোর্ট দিয়েছি। ব্যবস্থা নিতে হলে বাফুফেকে নিতে হবে।’

বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ নিয়েও বিভিন্ন সময় বিস্তর অভিযোগ উঠেছে। কিন্তু এবার বাবুলের নেতৃত্বে আউটফিল্ডের চেহারা একদম পাল্টে যায়। বিদেশি খেলোয়াড়, কর্মকর্তারা মাঠের প্রশংসা করে গেছেন। বাবুল জানালেন, মাঠ ঠিক করতে ফাইনালের আগে কর্মীদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি, ‘আমাদের এই মাঠের ওপর দিয়ে অনেক ধকল যায়। সব পর্যায়ের ম্যাচ এখানে হয়। আগে ঘাস কাটা মেশিন ছিল না। সেটি আনা হয়েছে। রোলার ঠিক করেছি। বিদেশিরা খুব প্রশংসা করেছে। সবার সহযোগিতা ছিল বলেই এটি সম্ভব হয়েছে।’

ছবি: বাফুফে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু স্টেডিয়ামস্পোর্টস বিশেষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হায় অতিথি, হায় সাংসদ

পরবর্তী

একুশে আগস্ট হামলার জন্য আওয়ামী লীগই দায়ী: রিজভী

পরবর্তী
ফাইল ছবি

একুশে আগস্ট হামলার জন্য আওয়ামী লীগই দায়ী: রিজভী

ঐক্য-অনৈক্যের নেপথ্য কথা

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT