চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু সাফারি পার্কে এবার সিংহীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রবেশদ্বার, গাছের শাখা ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা ও বাঘের মৃত্যুর পর এবার এক সিংহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পার্কের কোর সাফারি পার্কের আফ্রিকান সাফারিতে অসুস্থ এ সিংহীর মৃত্যু হয়। এর বয়স আনুমানিক ১১বছর।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর জানান, গত বছরের ১১ আগস্ট সিংহীটির প্রথম অসুস্থতা শনাক্ত হয়। সিংহীর পেটের নিচে পানি জমে থলির মত অংশ ঝুলে থাকতে দেখা যায়। বিভিন্ন সময়ে সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের হয় এবং শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা যায়।

সিংহীটির অসুস্থতা শনাক্ত হওয়ার পর হতেই নিয়মিতভাবে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডা. এবিএম শহীদ উল্ল্যাহ, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক প্রফেসর ডঃ মোঃ রফিকুল আলম এর পরামর্শ মোতাবেক পার্কের ভেটেরিনারী অফিসার চিকিৎসা করতে থাকে।

এর মধ্যেই বুধবার বিকেলে সিংহীটি চার পা ঝাঁকুনি দিয়ে শুয়ে কাঁপতে থাকে। এসময় পার্কের ভেটেরিনারী সার্জন ডাঃ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চিকিৎসা দেন। পরে বৃহস্পতিবার সকাল থেকে আগের মতই শ্বাসকষ্ট শুরু হলে দুপুরের দিকে সিংহীটি মারা যায়।

গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কোর সাফারি আফ্রিকান সাফারির ভেতর মারা যায় ১১টি জেব্রা ও একটি বাঘ। জেব্রা ও বাঘের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের সনাক্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুষ্ঠু তদন্তের স্বার্থে গত ৩১ জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান ও সাফারি পার্কের ভেটেরিনারী অফিসার ডাঃ হাতেম সাজ্জাদ মোঃ জুলকারনাইনকে বন অধিদপ্তরের সদর দপ্তরে সংযুক্ত করা হয়। তবিবুর রহমানের স্থলে ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডাঃ হাতেম সাজ্জাদ মোঃ জুলকারনাইনের স্থলে কক্সবাজারের চকোরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারী অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেয়া হয়।

বুধবার পার্কের প্রকল্প পরিচালককেও তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এর বন সংরক্ষক (চলতি দায়িত্ব) মোল্যা রেজাউল করিমকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে ইউনিয়ন ইন্সুরেন্সের শাখা উদ্বোধন

পরবর্তী

মোস্তাফিজের তোপে চট্টগ্রামের মাঝারি সংগ্রহ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের তোপে চট্টগ্রামের মাঝারি সংগ্রহ

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT