চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু সাজবে প্রাথমিকের ২৫ হাজার শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২০
বাংলাদেশ
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীকে বঙ্গবন্ধু সাজানো হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সাদা পাজামা-পাঞ্জাবি, মুজিব কোট ও কালো চশমা পরিয়ে তাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেয়া হবে। আগামী ১৪ মার্চ শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২০ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট।

রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এ খেলা শুরু হবে। এতে দেশের আটটি বিভাগের বিজয়ী আটটি ছেলে ও আটটি মেয়ে দল অংশ নেবে। ২১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছেলে ও মেয়েদের পৃথক ম্যাচে ফাইনাল খেলা হবে।

Banglabid

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২০ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টকে জাঁমজমকপূর্ণ করে তোলা হবে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সচিব আকরাম আল হোসেন।

Reneta

সভা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফাইনাল খেলার দিন (২১ মার্চ) সারাদেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীকে খেলার মাঠে উপস্থিত করা হবে।

এসব শিক্ষার্থীকে কালো চশমা, সাদা পাজামা-পাঞ্জাবি ও কালো রঙের মুজিব কোট পরানো হবে। ড্রেস পরিধানের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা শেষে অনুমোদন হয়েছে।

পাশাপাশি সভায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রস্তাব অনুযায়ী টুর্নামেন্টের সর্বক্ষেত্রে ‘চল সবাই স্কুলে যাই’ এবং মুজিব জন্মশতবর্ষের লোগো ব্যবহারের বিষয়ে অনুমোদন দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিমের ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি

পরবর্তী

টানা পঞ্চমবারের মতো বিশ্বসেরা এনজিও ব্র্যাক

পরবর্তী

টানা পঞ্চমবারের মতো বিশ্বসেরা এনজিও ব্র্যাক

তামিম-লিটনের সেঞ্চুরিতে রেকর্ডবন্যা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT