বাংলাদেশ

যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন ২৯ নভেম্বর

প্রধান অতিথি ও সাংবাদিকরা বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি ও সাংবাদিকরা বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এতে ব্যয় হবে ১৬ হাজার কোটি। ২০২৫ সালের মধ্যে এ সেতুর নির্মাণের কাজ শেষ হবে।

রেলমন্ত্রী মো.নুরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন।

রেলমন্ত্রী বলেন, ইতিমধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৪৩১ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। সেতুর নির্মাণ কাজ শুরু করতে আর কোন জটিলতা নেই বলেও নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, বন্ধু প্রতিম দেশ জাপানের জাইকার সহযোগীতায় এ রেল সেতু নির্মাণ হবে। বর্তমানে সেতু দিয়ে ২০ কিলোমিটার বেগে রেল চলাচল করলেও ডুয়েল গেজের নতুন সেতু নির্মাণ শেষ হলে স্বাভাবিক গতিতে যাত্রাবাহী ও পণ্য পরিবহন রেল চলাচল করতে পারবে। এছাড়াও ঢাকার সাথে উত্তর ও পশ্চিম বঙ্গের যাতায়ত সহজ ও দ্রুত করতে জয়দেবপুর থেকে ঈশ্বরর্দী পর্যন্ত ডাবল রেল লাইনের আরেকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। যার কাজও ২০২৫ সালের মধ্যেই শেষ করা হবে।

বিষয়:বঙ্গবন্ধু রেল সেতু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…