চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু মেডিক্যালে ‘বোমা’: খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে বিএনপির উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ০৬, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
খালেদা জিয়া-জামিন শুনানির আবেদন হাইকোর্টে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলা থেকে বোমা উদ্ধারের ঘটনায় সেখানে চিকিৎসাধীন খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলন করেন।

এসময় তিনি ‘বোমা উদ্ধারের ঘটনায় কোন নীল নকশা কাজ করছে’ তা জানতে চান সরকারের কাছে। সেই সঙ্গে খালেদা জিয়ার নিরাপত্তা এবং সুচিকিৎসার দাবি করেছেন।

রিজভী বলেন: বৃহস্পতিবার ভোরে বিএসএমএমইউ’র প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রার কক্ষের সামনে থেকে বোমা উদ্ধারের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই সংবাদে বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএসএমএমইউ’তে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রশাসনিক ভবন থেকে বোমা উদ্ধার সারা জাতিকে বিস্মিত ও হতবাক করেছে।

বিএনপির এই নেতা বলেন: এমনিতেই দেশবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সারাক্ষণ চিন্তিত। সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ভেতর থেকে বোমা উদ্ধার এক বড় ধরনের মাস্টার প্লানের অংশ কি না, তা নিয়ে তাদের মনে গভীর সংশয় ও উৎকন্ঠার সৃষ্টি হয়েছে ।বিএসএমএমইউ’র নিজস্ব নিরাপত্তা কর্মীদের এড়িয়ে গেটের ভেতর রেজিস্ট্রার কক্ষের সামনে কিভাবে কোনো দুষ্কৃতিকারী বোমা রেখে যেতে পারে? এর পেছনে কোনো অশুভ উদ্দেশ্য রয়েছে কিনা, সে প্রশ্ন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

এসময় রিজভী আরও বলেন: যে হাসপাতালে খালেদা জিয়ার মতো একজন জনপ্রিয় নেত্রী ও ৪ বারের প্রধানমন্ত্রী চিকিৎসাধীন রয়েছেন, সেখানকার নিরাপত্তাবেষ্টনী এত ঠুনকো থাকার কথা নয়। সেখানে তো নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী থাকার কথা। তাহলে কী উদ্দেশ্যে সেখানে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা রাখা হয়েছে? এই বোমা উদ্ধারের ঘটনায় এটা প্রমাণিত হলো যে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়ে সরকার উদাসীন। অথবা কোন নীলনকশা অনুযায়ী কাজ করছে হচ্ছে।

Reneta

এর আগে বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রার আবদুল হান্নানের কক্ষের সামনে থেকে একটি বোতল উদ্ধার করা হয়।

পরে বিএসএমএমইউ’র পক্ষ থেকে বলা হয়: রেজিস্ট্রারের কক্ষের কলাপসিবল গেটে সামনে দুটি বোতল পাওয়া গেছে। এর মধ্যে একটি বোতলে মদ এবং আরেকটি বোতলে কেরোসিন ছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT