চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু মেডিক্যালে খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
খালেদা জিয়া-চিকিৎসা

ফাইল ছবি

চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নিয়ে আসা হয়েছে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে।

সোমবার বেলা সোয়া ১২টার দিকে তাকে নিয়ে গাড়িবহর নাজিমুদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ’র উদ্দেশে রওনা দেয়।

হাসপাতালে আনার আগে সোমবার নাইকো দুর্নীতি মামলার শুনানির জন্য বিএনপি চেয়ারপার্সনকে আদালতে হাজির করার কথা থাকলেও অসুস্থতার কারণে তাকে আদালতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আগামী ১০ এপ্রিল মামলাটির পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে পৌনে ১১টা থেকেই হাসপাতালে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য সোমবার সকালের মধ্যেই সব প্রস্তুতি নেয়া হয়েছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে সেজন্য এরই মধ্যে কেবিনও প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে চিকিৎসার জন্য একাধিকবার বেগম খালেদা জিয়াকে সরকার বঙ্গবন্ধু মেডিক্যালে নেয়ার সব প্রস্তুতি নিলেও যেতে অনীহা প্রকাশ করে এসেছেন তিনি। বেগম জিয়া ও তার দলীয় নেতাদের দাবি ছিল বিএসএমএমইউ’র বদলে ইউনাইটেড হাসপাতালে তার আগের নিয়মিত চিকিৎসকদের কাছেই চিকিৎসার ব্যবস্থা করা হোক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ানাইকো দুর্নীতি মামলাবিএনপিবিএসএমএমইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT