ক্রিকেট

বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যা ৭টার আগেই শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে উপস্থিত হন তিনি। বিপিএল যেন সফল ও সার্থক হয় সে আশা ব্যক্ত করে আসরের উদ্বোধন ঘোষণা করেন।

সঙ্গে সঙ্গেই শুরু হয় আতশবাজির ঝলকানি। মিরপুরের আকাশে ১০ মিনিট ধরে চলে বর্ণিল প্রদর্শনী।

উদ্বোধনী কনসার্টে জেমসের প্রথম গান শেষ হতেই জায়ান্ট স্ক্রিনে দেখা যায় শেখ হাসিনাকে। সন্ধ্যা ৬টা ৫৬মিনিটে তিনি দেন উদ্বোধনী ঘোষণা।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী সামনে রেখে এবার বিশেষ বিপিএল আয়োজন করছে বিসিবি। যার শুরুটা হল উদ্বোধনী কনসার্ট দিয়ে।

‘ডিরকস্টার’ চ্যাম্পিয়ন শুভর গানে শুরু হয় আয়োজন। পরে রেশমি মির্জা গান পরিবেশন করেন। শেষ হয়েছে জেমসের পর্বও। এখন গাইবেন মমতাজ।

রাত সোয়া ৮টার দিকে থাকছে সনু নিগমের পরিবেশনা। ৮টা ৩৫মিনিটে লেজার শো, ৯টায় গান গাইবেন কৈলাস খের। সাড়ে ৯টায় মঞ্চে উঠবেন ক্যাটরিনা কাইফ। ৩০ মিনিট চলবে এ বলিউড তারকার পারফরম্যান্স।

রাত ১০টায় মঞ্চ মাতাবেন আয়োজনের অন্যতম আকর্ষণ সালমান খান। ক্যাটরিনার সঙ্গে সালমানের ডুয়েট পারফরম্যান্সে শেষ হবে আয়োজন।

বিপিএলে ব্যাট-বলের লড়াই শুরু হবে আগামী বুধবার। ১৮ জানুয়ারি হবে ফাইনাল। খেলা হবে মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে।

বিষয়:বঙ্গবন্ধু বিপিএল বিপিএল-২০১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…