বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৫ ঢাকা জেলার চূড়ান্ত পর্বের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ডেমরা থানার ধোলাইপাড় সপ্রাবি এবং ধামরাইয়ের চরসুঙ্গর সপ্রাবি।
মিরপুর ন্যাশনাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দিন।
এতে সভাপতিত্ব করেন শাহ সুফী মোঃ আলী রেজা, বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন আরা বেগম।
উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিভিন্ন উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ধামরাইয়ের চরসুঙ্গর সপ্রাবি সাভারের চানগাঁও সপ্রাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন ধামরাইয়ের তানজীন। সর্বোচ্চ গোলদাতা নাসরিন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ডেমরা থানার ধোলাইপাড় সপ্রাবি হারায় লালবাগ থানার ভাটার মসজিদ সপ্রাবিকে।
শ্রেষ্ঠ খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান হৃদয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন দুই দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপন করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়।







