চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ
A A

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. প্রকৌশলী এসএম নজরুল ইসলামকে আহ্বায়ক করে ২০১ সদস্যবিশিষ্ট বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড. প্রক‍ৌশলী হাবিবুর রহমান ও প্রকৌশলী মো: নুরুজ্জামান এর নেতৃত্বে গঠিত মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে কমিটি গঠিত হয়েছে। আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

নতুন কমিটির আহ্বায়ক প্রকৌশলী এসএম নজরুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী প্রকৌশলীদের নিয়ে গঠিত বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) মূলত একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কাজ করবে। পক্ষান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে আরও গতিশীল করতে সংগঠনটি ভূমিকা রাখবে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সম্প্রতি রাজধানীর কলাবাগানে সংগঠনটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে কমিটি গঠন করা হয়। এর আগে ২০১০ সালে দুই বছরের মেয়াদ নিয়ে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের প্রথম কমিটি গঠিত হয়েছিল। কিন্তু ১০ বছরেও ওই কমিটির নেতারা কোনো সম্মেলন করতে না পারায় সংগঠনটির মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পরে নানা অনিয়মের অভিযোগে সেই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী প্রকৌশলীদের নিয়ে গঠিত বঙ্গবন্ধু পরিষদ (বিপিপি) একটি অরাজনৈতিক সংগঠন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান আইইডিসিআরের

পরবর্তী

নিখোঁজের ৪দিন পর কিশোরের লাশ উদ্ধার

পরবর্তী

নিখোঁজের ৪দিন পর কিশোরের লাশ উদ্ধার

কাভার্ড ভ্যান-হিউম্যান হলার সংঘর্ষে ৪ নারী শ্রমিক নিহত

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT