চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্নান ও ফাতিমা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:১৯ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২১
অন্যান্য খেলা, কক্সবাজার, জনপদ, স্পোর্টস
A A
সার্ফিং প্রতিযোগিতায় একজন নারী তরুণ সমুদ্রে স্নান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং টুর্নামেন্ট-২০২১’ এ পুরুষ সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মান্নান। নারী বিভাগে ফাতেমা এবং জুনিয়র বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে হান্নান। মান্নান ও হান্নান দুই সহোদর।

শনিবার পর্যটন নগরি কক্সবাজারের কলাতলির সার্ফিং পয়েন্টে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের (বিএসএ) সভাপতি (সাবেক মন্ত্রী) কাজী ফিরোজ রশীদ। ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসন চৌধুরীর অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

টুর্নামেন্টে সিনিয়র বিভাগে ২১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মান্নান। ওই বিভাগে ১৯ পয়েন্ট নিয়ে ইউনুস দ্বিতীয় এবং ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন সাগর।

মেয়েদেও বিভাগে সর্বাধিক ১৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ফাতেমা। এছাড়া ১৩ ও ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে শবে মেহরাজ ও জুমি আক্তার।

ছেলেদের জুনিয়র বিভাগে ১১ পয়েন্ট নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন হান্নান। এতে সমান পয়েন্ট নিয়ে হেলাল দ্বিতীয় এবং ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন নুরু।

এবারের আসরে দেশের ১০৭ জন সার্ফার অংশ নিয়েছে। সিনিয়র, মহিলা ও জুনিয়র এই তিন বিভাগের চ্যাম্পিয়ন , রানার আপ ও তৃতীয় স্থান পাওয়া সার্ফারদের ট্রফি ও পদক ছাড়াও দেয়া হয়েছে অর্থ পুরস্কার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মত সার্ফিং এসোসিয়েশনের এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন জাজিংয়ে প্রশিক্ষণ প্রাপ্ত চার সিনিয়র সার্ফার মো. সাইফুল্লাহ সিফাত, রমজান মিয়া, রাশেদ আলম ও মোহাম্মদ আব্দুল্লাহ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্দায় ফিরছেন ‘কুটিল’ জয়া!

পরবর্তী

যুক্তরাষ্ট্রে কনসার্টে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু

পরবর্তী

যুক্তরাষ্ট্রে কনসার্টে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু

নেতৃবৃন্দের মুক্তিযোদ্ধা স্মরণ অনুষ্ঠান, লাল ব্যাকগ্রাউন্ডে বাংলা লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধা সৈনিক হত্যার সেই নৃশংস দিন

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT