চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু গোল্ডকাপে শক্তিশালী বাংলাদেশ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ন ০৬, জানুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে। জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে সাজানো হয়েছে কোচ ডেমি ডের লড়াকুবাহিনী।

ফেডারেশন কাপে দুর্দান্ত পারফর্ম করা বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ দীর্ঘদিন পর ফিরেছেন জাতীয় দলে। ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি ফরোয়ার্ড বিপলু আহমেদের।

পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন ইয়াসিন আরাফাত। শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়া চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে।

১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের গ্রুপে আছে শক্তিশালী প্যালেস্টাইন। ৬ জাতির আসরে গ্রুপ ‘এ’তে বর্তমান চ্যাম্পিয়ন প্যালেস্টাইনের সঙ্গে স্বাগতিকরা মোকাবিলা করবে শ্রীলঙ্কাকেও। গ্রুপ ‘বি’তে আছে বুরুন্ডি, মরিশাস ও সেসেলশ।

সবশেষ ২০১৮ সালে প্যালেস্টাইনের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে ফাইনালে যাওয়া প্যালেস্টাইন শিরোপা জিতে নিয়েছিল তাজিকিস্তানকে টাইব্রেকে হারিয়ে। এবারের আসরে তাজিকিস্তানকে দেখা যাবে না।

৬ দলের মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে প্যালেস্টাইন, মধ্যপ্রাচ্যের দেশটির র‍্যাঙ্কিং ১০৬। বুরুন্ডির র‍্যাঙ্কিং ১৫১ ও মরিশাস আছে ১৭২ নম্বরে। স্বাগতিক বাংলাদেশের র‍্যাঙ্কিং ১৮৭। টুর্নামেন্ট শুরু হবে ১৫ জানুয়ারি, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

Reneta

বাংলাদেশ দল
গোলকিপার: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল।
ডিফেন্স: তপু বর্মণ, রায়হান হাসান, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া।
মিডফিল্ড: জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, মামুনুল ইসলাম মামুন, রবিউল হাসান, সোহেল রানা, মানিক হোসেন মোল্লা।
ফরোয়ার্ড: নাবীব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে কবে থেকে শুরু পবিত্র রমজান?

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

যে আদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT