চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু ও বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিতে ভারতীয় নৌবাহিনী প্রতিনিধিদের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সফররত ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিরা জাতির পিতার বাড়ি, জাদুঘর ও লাইব্রেরী পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এর আগে সফররত ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিগণ বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন এর সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর দু’টি যুদ্ধজাহাজ ‘কুলিশ’ও ‘সুমেধা’ গতকাল তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছায়।

Reneta

সফরে ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিগণের মধ্যে রয়েছেন কমডোর মহাদেব গোর্বধন রাজু ও জাহাজদুটির অধিনায়ক কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি ও কমান্ডার গৌরব দুর্গাপাল।

এছাড়া ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটিসহ মোংলা ও খুলনার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

তিনদিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দু’টি আগামীকাল বুধবার বাংলাদেশ ত্যাগ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিআর
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT