চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহনকারীদের রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে হবে: ইনু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৮
অন্যান্য
A A

বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহনকারীদের রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে হবে মন্তব্য করে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন: বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহনকারী বিএনপি-জামায়াত-খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে না পারলে আগুন সন্ত্রাস এবং জঙ্গি সন্ত্রাসের সম্ভাবনা থেকেই যাবে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ইনু বলেন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে বলতে চাই, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ছিল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুকে হত্যা করে জবরদখলকারী খুনিরা রাষ্ট্রের ভিত্তি ধ্বংস করার চেষ্টা করেছিলো। একই সঙ্গে তারা বাংলাদেশের আত্মাকে হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু আত্মাকে হত্যা করতে পারেনি। ব্যর্থ এই জবরদখলকারী গোষ্ঠী সাম্প্রদায়িকতা ছুরিতে বারবার আত্মাকে ক্ষত-বিক্ষত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধুর স্বপ্ন আবারও জীবন পেয়েছে জানিয়ে এ জাসদ নেতা বলেন: শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধু- আবারো বাংলাদেশে সসম্মানে প্রত্যাবর্তন করেছেন। কিন্তু এই প্রত্যাবর্তন পর্বটা এখনো নিরাপদ নয়। ১৫ আগস্টের মধ্য দিয়ে যার বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেই বঙ্গবন্ধু তার রাজনৈতিক স্বপ্ন নিয়ে বাংলাদেশের দৃষ্টিকে প্রসারিত করে রেখেছেন।

এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই আলোর পথে যাত্রা, বঙ্গবন্ধুর হাত ধরে ইতিহাস চর্চার মতো বিষয়গুলো নিশ্চিত করতে হলে বঙ্গবন্ধু হত্যার রাজনীতি বহনকারী বিএনপি, জামাত, খালেদাকে বাংলাদেশের রাজনীতি সমাজ এবং নির্বাচন থেকে চিরদিনের জন্য নির্বাসন দিতে হবে। যতক্ষণ আপনি বঙ্গবন্ধু হত্যার  রাজনীতি বহনকারী খালেদা-নিজামী, খালেদা-জামায়াতকে নির্বাসনে না পাঠাচ্ছেন বাংলাদেশে হত্যা-খুনের সম্ভাবনা থেকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ইনু।

বলেন: বঙ্গবন্ধু হত্যার রাজনীতি বহনকারী বিএনপি খালেদা জিয়া ২১ আগস্ট করেছে। আগুন সন্ত্রাস করেছে, জঙ্গি সন্ত্রাস করেছে। অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করেছে। সেই সঙ্গে ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে খুনিদের সঙ্গে উল্লাস প্রকাশের করেছে। সুতরাং নিরাপদ বাংলাদেশ চাইলে বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহনকারীদের বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তথ্যমন্ত্রীশোক দিবসসেমি লিডহাসানুল হক ইনু
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT