চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত চিঠি-ছবি কেন্দ্রে পাঠানোর নির্দেশ আওয়ামী লীগের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-স্মৃতি বিজড়িত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার স্মৃতি বিজড়িত চিঠি, ছবি, তথ্য উপাত্ত কারো কাছে থাকলে তা সংগ্রহ করে কেন্দ্রের কাছে পাঠাতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি সাংবাদিকদের এসব নির্দেশনার কথা জানান।

হানিফ বলেন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৭ এর পরে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারাদেশের এক প্রান্ত থেকে ওপর প্রান্তে ঘুরে বেরিয়েছেন। আন্দোলন সংগ্রাম করেছেন বিভিন্ন সভা-সেমিনার করেছেন। এছাড়াও তার কর্মকাণ্ড পরিচালনার সময় বিভিন্ন মানুষের সাথে কথা বলেছেন থেকেছেন।

Banglabid

তিনি বলেন: বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে তার যে নিবিড় সম্পর্ক ছিল, এই সমস্ত ঘটনাবলি বা স্মৃতি বিজড়িত তথ্য-উপাত্ত আমরা সংগ্রহ করতে পারি। সেজন্য আমাদের সাংগঠনিক সম্পাদকরা জেলার সভাপতি, সাধারণ সম্পাদককে নির্দেশনা দেবেন স্ব-স্ব জেলায় যদি এরকম কোন ঘটনা থাকে সেই তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য। বঙ্গবন্ধু কথা বলেছেন, চলার পথে দেখা হয়েছে সেই তথ্য-উপাত্ত থাকলেও সংগ্রহ করে আমাদের কেন্দ্রে পাঠানোর জন্য সিদ্ধান্ত হয়েছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন: আরেকটি বিষয় ছিল, আমাদের জাতির পিতার রাজনৈতিক জীবনের চলার পথে উনার যদি কোন ছবি থাকে দুর্লভ ছবি থাকে যা এখন আমাদের কাছে আসে নাই বা জাতীয় পর্যায়ে প্রকাশ হয়নি এমন যদি কোন ছবি থাকে সেই ছবিগুলো পাঠানোর জন্য সেগুলো সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত কর্মীবান্ধব ও সাধারণ জনগণের নেতা ছিলেন। উনার জীবন থেকে আমরা দেখেছি, যখন জেলখানায় থাকতেন সেই সময় প্রায়ই সাধারণ কর্মীদের কাছে কিন্তু উনি চিঠি লিখতেন। বঙ্গবন্ধুর ডায়েরি থেকে এই ধরনের অনেক তথ্য-উপাত্ত পাওয়া গেছে। বঙ্গবন্ধুর কোনো চিঠি কারো কাছে লেখেছেন এমন কোনো চিঠি যদি কারো কাছে থাকে সেই দুর্লভ চিঠিগুলো সংরক্ষণ করার জন্য আমাদের নির্দেশনা দেয়া হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-স্মৃতি বিজড়িত

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি,আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT