চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে সামনে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা: নিখিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২১
রাজনীতি
A A

রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে সঠিকভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

যুবলীগ আয়োজিত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণে দোয়া মাহফিল, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠান এ কথা বলেন তিনি।

এর আগে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথপরিক্রমায় পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে বাঙালি জাতি। বাঙালি জাতিকে মুক্তির মহামন্ত্রে উজ্জীবিত করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান বঙ্গবন্ধু।

‘বঙ্গবন্ধু ২৯০দিন পাকিস্তানের কারাগারে প্রতি মূহুর্তে মৃত্যুর প্রহর গুনতে গুনতে ১৯৭২ সালের ৮ জানুয়ারি মুক্তি পান। মুক্তি পেয়ে লন্ডনের হিথরো বিমান বন্দর থেকে দিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলার মাটিতে পা রাখেন বাঙালি জাতির ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আরও বলেন-সদ্য স্বাধীন যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের কিছুই ছিল না। সব ঐ ফেরাউনের দলেরা শেষ করে দিয়ে গিয়েছিল। মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশকে একটি সুন্দর কাঠামোর উপর দাঁড় করান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

তিনি আরও বলেন, প্রশাসনের এমন কোন সেক্টর নেই যেখানে তিনি তার মেধা ও প্রজ্ঞা স্বাক্ষর রাখেননি। তাঁরই দেখানো পথে, তাঁরই অসমাপ্ত কাজ স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দিন-রাত কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই বাংলাদেশ মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সকল ধর্মাবলম্বীদের। এই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের উন্নয়নকে নিয়ে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে বা ষড়যন্ত্র করার ধৃষ্টতা দেখাবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নেতৃত্বে আমরা যুবলীগের প্রতিটি নেতা-কর্মীরা রুখে দাঁড়াবো, তাদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিব-বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই হোক যুবলীগের অঙ্গীকার।

Reneta

এসময় আরও বক্তব্য রাখেন-যুবলীগ প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, শেখ ফজলে ফাহিম, মোঃ এনামুল হক খান, তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম, মোঃ সাইফুর রহমান সোহাগ, এড. মোঃ শামীম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর উত্তর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তর সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগের বিভিন্ন নেতা-কর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুর সোনার বাংলাশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT