চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে স্বাধীনতা পূর্ণতা পায়: যবিপ্রবি ভিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২১
শিক্ষা
A A
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন বিভিন্ন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়। একটি স্বাধীন দেশের রাষ্ট্রনায়কের প্রত্যাবর্তনে এ দেশের লক্ষ-কোটি মানুষ আনন্দে উদ্বেলিত হয়।

আজ রোববার যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন-২০২১ উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন।

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগার থেকে যুক্তরাজ্যে যান, তখন সেখানে তাকে রাষ্ট্রনায়ক এবং বাঙালি জাতির পিতা হিসেবে অভ্যর্থনা জানানো হয়। ভারতে পৌঁছালেও একইভাবে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। বঙ্গবন্ধু বাংলাদেশে যখন প্রত্যাবর্তন করেন, তখন সারা বাংলাদেশের মানুষ ঢাকায় এসে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁকে অভ্যর্থনা জানান।

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন আরও বলেন, মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে একটি জাতিকে লক্ষ্যে পৌঁছানোর জন্য যে যে ‘গ্রাউন্ড ওয়ার্ক’ করার দরকার, বঙ্গবন্ধু সেটাই করেছিলেন। তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক।

সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. নাসিম রেজা, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. হাসান মো. আল-ইমরান, কর্মকর্তা সমিতির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি শওকত ইসলাম সবুজ প্রমুখ।

এরআগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচির শুরুতে সকাল ৯টায় যশোর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমসি কলেজে গণধর্ষণ: ফের পেছাল চার্জ গঠন

পরবর্তী

করোনার ভ্যাকসিন নিয়েও সরকার দুর্নীতি করছে: মির্জা ফখরুল

পরবর্তী
মির্জা ফখরুলের সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ভ্যাকসিন নিয়েও সরকার দুর্নীতি করছে: মির্জা ফখরুল

করোনাভাইরাস

টকশোতে পিকে হালদার: ৭১ টিভির বক্তব্য চান হাইকোর্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT