বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

প্রধান বিচারপতি ও অন্যান্য কর্মকর্তারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শুক্রবার সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান নবনিযুক্ত প্রধান বিচারপতি। পরে বঙ্গবন্ধুর ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবার, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
পরে তিনি সড়ক পথে খুলনার উদ্দেশে রওনা হন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





