চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর ভাস্কর্যকে যদি মূর্তি বলে হেফাজত?

সারওয়ার-উল-ইসলাম সারওয়ার-উল-ইসলাম
১২:২৫ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০১৭
মতামত
A A

হেফাজত কি বর্তমান সরকারের নির্বাচনে জেতার ট্রাম্প কার্ড?

মতিঝিলের সেই রাতের কথা দেশবাসী ভোলেনি। কিভাবে হেফাজতের লোকজন আগুন ধরিয়েছে রাজপথে। সরকারি সম্পদ নষ্ট করেছে হেফাজতের সদস্যরা। তারপরও কিভাবে সেই দলের সঙ্গে সরকারের আঁতাত হতে পারে, হিসেব মিলছে না অনেকের।

ধর্মীয় উম্মাদনার সেই রাতের কথা মনে হলে আজও আঁতকে ওঠেন কেউ কেউ। সেই রাতে কি-ই না করেছিল এই হেফাজত! দেশ কিভাবে চালাবে সেই পরিকল্পনা করে ফেলেছিল। কে কোন মন্ত্রিত্ব নেবেন হাস্যকর সেই ভাগবাটোয়ারাও হয়ে গিয়েছিল। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার পাঁয়তারাও করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংক লুট করারও পরিকল্পনা ছিল, লোকমুখে তা প্রচার পেয়েছিল। অর্থাৎ দেশটাকে তছনছ করার সে কি দম্ভ হেফাজত দেখিয়েছিল। সাপের ফোঁসফাঁস শব্দও হার মেনে গিয়েছিল তাদের উম্মাদনার কাছে। কিভাবে ভুলে গেল সরকার সেই কথা!

আহারে ক্ষমতা! সেই ক্ষমতার লোভের কারণে কেন হেফাজতের স্বপ্নপূরণ করতে হবে সরকারকে? যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, সেই স্বপ্নের গায়ে কুঠার আঘাত মারবে এই হেফাজত। তবে একদিনে নয়, আস্তে আস্তে। ধর্মের দোহাই দিয়ে তারা এগুবে।

তারা দেশে কোন  মূর্তি রাখবে না। মেয়েদের চাকরি করা নিয়েও কত বাজে কথা বলেছিল, সব কি ভুলে গেল সরকার?

Reneta

আমাদের দেখতে হবে হয়ত অপরাজেয় বাংলা ভেঙে ফেলার ফতোয়া দেবে তারা। রাজু ভাস্কর্য ভাঙতে বলবে। একে একে দেশের সব ভাস্কর্য ভেঙে ফেলার কথা বলবে তারা। কারণ তারা মনে করে এগুলো মূর্তি। তারা কি পরিমাণ মূর্খের স্বর্গে বসবাস করে যে কোনটা ভাস্কর্য আর কোনটা মূর্তি তাও জানে না। সেই মূর্খের স্বর্গে বসবাসকারীদের সঙ্গে কিভাবে একটি প্রগতিশীল দলের ভাব হতে পারে!

বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যে মানুষটিকে ভালোবেসে বাংলার মানুষ বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল সেই মানুষটির ভাস্কর্য রয়েছে দেশের অনেক স্থানেই। যদি একদিন হেফাজত সরকারের কাছে দাবি করে সেই মহান ব্যক্তির মূর্তি ভেঙে ফেলতে হবে, তখন কি করবে সরকার? তখনও কি ক্ষমতার লোভে সেই কাজটি করবে?

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার আগে রাজপথে নেমে যাবে দেশের আমজনতা। তাদের প্রিয় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার আগে নিজের জীবন দিতেও কুন্ঠাবোধ করবে না দেশের অনেক মানুষ।

তখন সরকারের সঙ্গে কাদের লড়াই হবে রাজপথে? আমাদের কি সেই দিনটা দেখতে হবে?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হেফাজতে ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT