স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনের ওয়েস্ট মিনিস্টারের মেথডিস্ট চার্চ কনভেনশন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রিটেনের মন্ত্রী ও পার্লামেন্ট সদস্যরা। সেসময় গণতন্ত্র এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য নেতৃত্বের প্রশংসা করেন তারা।






