বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭ বছরে পদার্পন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি। পরে দলের বিভিন্ন সহযোগি সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সকল অর্জনই এসেছে আওয়ামী লীগের হাত ধরে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।







