চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর নির্দেশিত অসহযোগে তীব্রতা পায় বাঙ্গালীর স্বাধীনতার আকাঙ্খা

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৫:১৫ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বাঙালীর গর্বের, গৌরবের মাস মার্চ। এই মাসেই ঘোষিত হয় বাঙালীর স্বাধীনতা, বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে বাঙালী ঝাঁপিয়ে পড়ে মুক্তির মরনপণ লড়াইয়ে। স্মৃতির মনিকোঠা থেকে ১৯৭১ এর মার্চের সেই দিনগুলোকে সবার কাছে তুলে ধরতে চ্যানেল আইয়ের আয়োজন, উত্তাল মার্চের এই দিনে।

উত্তাল মার্চের এই দিনেও বাংলার সবখানেই চলছে পাকিস্তান বিরোধী বিক্ষোভ। চলছে বঙ্গবন্ধুর নির্দেশিত অসহযোগ। ইয়াহিয়া খানের জারি করা সামরিক ফরমান আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। আরো তীব্রতা পায় বাঙালীর স্বাধীনতার আকাঙ্খা। জারি করা হয় ১৪৪ ধারা। প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে। মিছিলে মিছিলে বিক্ষুব্ধ মানুষ জড়ো হয় বঙ্গবন্ধুর বাড়ীর সামনে।

ব্যারিস্টার আমির-উল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধকে আমি বলি গণযুদ্ধ, যা একমাত্র বঙ্গবন্ধুর বলিষ্ঠ ভূমিকার জন্য সম্ভব হয়েছে। তিনি আন্দোলনের তাপমাত্রা বুঝতে পারতেন। জনসভায় গেলে তিনি বুঝতে পারতেন মানুষের মন কোন স্তরে আছে, ওই স্তর থেকে আরেকটি স্তরে এবং তারপর সংগ্রামের স্তরে।যেহেতু আমাদের জনযুদ্ধ অস্ত্র নেই অতএব আমাদের মানুষকে তৈরি করতে হবে।

এক বিবৃতিতে বঙ্গবন্ধু জাতিকে জানিয়ে দেন পাকিস্তানী কর্তৃপক্ষের সমরসজ্জার কথা। জানান, রোজ পাকিস্তান থেকে সমরাস্ত্র ও সেনা সদস্য আনা হচ্ছে। তিনি ভয় দেখিয়ে বিদেশী বিশেষজ্ঞদের তাড়ানোর প্রতিবাদ করেন। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল উ-থান্টকে বাংলার মানুষের প্রতি জাতিসংঘের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন।

ব্যারিস্টার আমির-উল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর নির্দেশেই সব কিছু চলছিল। আমদের সঙ্গে পুলিশ, বিডিআর, আর্মি ছিলো।এগুলো ছিলো আমাদের প্রাথমিক পর্যায়ের অস্ত্র। পরবর্তী পর্যায়ে এই অস্ত্র হলেও শুধু চলত না। সেই কাজটা আমাদের করতে হয়েছে ভারত বর্ষে। ইন্দিরা গান্ধীর সঙ্গে আলাপ করার জন্যে ভারত বর্ষে আসতে চান। তারা একটি শর্তেই পার হবেন যদি তাদের রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করা হয়।

আতাউর রহমান খানের সভাপতিত্বে এইদিন বাংলা জাতীয় লীগ এর কার্যকরী কমিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি স্বাধীন বাংলার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান হয়।

ট্যাগ: উত্তাল মার্চ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর নির্দেশিত অসহযোগে তীব্রতা পায় বাঙ্গালীর স্বাধীনতার আকাঙ্খা

পরবর্তী

চলে গেলেন ‘ফিফথ বিটলস’ খ্যাত জর্জ মার্টিন

পরবর্তী

চলে গেলেন ‘ফিফথ বিটলস’ খ্যাত জর্জ মার্টিন

চলে গেলেন ‘ফিফথ বিটলস’ খ্যাত জর্জ মার্টিন

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT