চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধু’র জন্য শ্যাম বেনেগালকে বেছে নিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৮
বিনোদন
A A

ডকুমেন্টারি, ডকুফিকশন নির্মাণেই সিদ্ধহস্ত ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এরআগে মহাত্মা গান্ধী, জহুরলাল নেহেরু, সত্যজিৎ রায়ের মতো মানুষদের নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন। সুভাষ চন্দ্র বসুকে নিয়ে নির্মাণ করেছেন জীবনী নির্ভর ফিচার ফিল্ম ‘বোস: দ্য ফরগটেন হিরো’। আর তাকেই দেয়া হচ্ছে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের ভার।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছিল দু’বছর আগে। সেখানে বঙ্গবন্ধুর ওপর যৌথভাবে চলচ্চিত্র এবং ডকুমেন্টারি তৈরির কথা ছিল। চলচ্চিত্রটি নির্মাণের জন্য বাংলাদেশের প্রতিনিধি দল জুলাই মাসে ভারত সফর করেন। আর এরপরেই শোনা যায় বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের খবর।

এমনকি বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের জন্য তিনজন সম্ভাব্য নির্মাতার নামও প্রস্তাব করে ভারত সরকার। এরমধ্যে শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ ও কৌশিক গাঙ্গুলীর কথা শোনা যায়। তবে এই তিনজনের মধ্য থেকে বাংলাদেশ থেকে শ্যাম বেনেগালকে বেছে নেয়ার সিদ্ধান্তটি জানালেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার সচিবালয়ে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম শ্যাম বেনেগালের নাম ঘোষণা করেন। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি হবে জানিয়ে তিনি বলেন, এই চলচ্চিত্র নির্মাণে বাংলাদেশের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে।

শ্যাম বেনেগালের পাশাপাশি বাংলাদেশ থেকেও একজন পরিচালক থাকবেন বলে জানান তারানা হালিম। শিগগির সেই নামটিও জানিয়ে দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডকুমেন্টারিবঙ্গবন্ধুলিড বিনোদনশ্যাম বেনেগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুলহ্যামের মূল দলে খেলতে চলেছেন বাংলাদেশি ফারহান?

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন মোবাইদুল ইসলাম

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কর্তব্যরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত নিজ সন্তানের মরদেহ উদ্ধার করলেন

জুলাই ২৪, ২০২৬

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT