চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ম্যাচে বিশ্ব একাদশে যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসিসকে অধিনায়ক করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দুই টি-টুয়েন্টিতে এশিয়া একাদশের মুখোমুখি হবে বিশ্ব একাদশ। সঙ্গে ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, কাইরেন পোলার্ড, জনি বেয়ারস্টোর মতো তারকারা খেলতে আসছেন বাংলাদেশে।

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ ও ২১ মার্চ শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ দুটি। যা পাবে আন্তর্জাতিক মর্যাদা।

বিশ্ব একাদশে অস্ট্রেলিয়া থেকে থাকছেন একজন, অ্যান্ড্রু টাই। সাউথ আফ্রিকার দুজন, ডু প্লেসিস ও লুনগি এনগিদি। ইংল্যান্ড থেকে তিনজন- অ্যালেক্স হেলস, আদিল রশিদ ও জনি বেয়ারস্টো।

ওয়েস্ট ইন্ডিজ থেকে সর্বোচ্চ চারজন খেলবেন বিশ্ব একাদশের হয়ে। ক্রিস গেইল, কাইরেন পোলার্ড, শেলডন কটরেল ও নিকোলাস পুরান। সঙ্গে নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনেঘান ও জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর।

মঙ্গলবার বিসিবি নিশ্চিত করেছে এশিয়া একাদশে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।

মিরপুরে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এশিয়া একাদশের স্কোয়াড সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। জানান, ভারতের চার ক্রিকেটারের নাম পাঠিয়েছে বিসিসিআই। রিশভ পান্ট, কুলদ্বীপ যাদব, শেখর ধাওয়ান ও মোহাম্মদ সামি। বিরাট কোহলি আসবেন কিনা নিশ্চিত করতে পারেননি বিসিবি সভাপতি। একটি ম্যাচের জন্য হলেও দেখা যেতে পারে লোকেশ রাহুলকে।

Reneta

শ্রীলঙ্কা থেকে আসবেন লাসিথ মালিঙ্গা ও থিসারা পেরেরা। আফগানিস্তান থেকে রশিদ খান ও মুজিব-উর রহমান। নেপাল থেকে এশিয়া একাদশে থাকছেন সন্দীপ লামিচানে। পিএসএল চলার কারণে পাকিস্তানের খেলোয়াড়দের আসার সম্ভাবনা কম।

বিশ্ব একাদশ স্কোয়াড: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, নিকোলাস পুরান, কাইরেন পোলার্ড, শেলডন কটরেল, অ্যান্ড্রু টাই, লুনগি এনগিদি, আদিল রশিদ, মিচেল ম্যাকক্লেনেঘান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT