চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিশ্বনেতাদের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বনেতারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার কয়েক ঘণ্টা আগে এক টুইট বার্তায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

সেসময় মোদি বলেন: বঙ্গবন্ধু বাংলাদেশের অগ্রগতিতে তার সাহসী এবং অসামান্য অবদানের জন্য চির স্মরণীয় হয়ে থাকবেন।

Banglabid

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

সেসময় ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন: ভুটানের জনগণ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছেন এবং এক হাজার ‘ঘি’ প্রদীপ জ্বালিয়ে তার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছেন।

লোটে শেরিং বাংলাদেশ ও দেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুজিববর্ষ’ উদযাপনের জন্য ভুটানের প্রধানমন্ত্রী এবং সে দেশের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

Reneta

অন্যদিকে মুজিববর্ষ উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী আজ বিকেলে প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

এছাড়া জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানান বিশ্বনেতাদের, যারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তাদের স্মরণ করে শেখ হাসিনা বলেন: করোনা ভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে বিদেশি অতিথিবৃন্দের সফর স্থগিত করা হয়েছে।

তিনি বলেন: ভুটানের রাজা জিগমে খেসার নমগেয়েল ওয়াংচুক, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারি, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, জাতিসংঘের মহাসচিব এন্টোনিও গুতেরেস এবং ওআইসি’র মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিনসহ বেশ কয়েকজন বিদেশি শুভাকাক্ষী ভিডিও বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আমি তাদের ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT