চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের আর্ট ফেস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ রাজধানীর পল্লবীতে শিশু কলাকারদের নিয়ে আর্ট ফেস্ট অনুষ্ঠিত হবে। 

সেন্টার ফর এডভান্স নারচারিং এন্ড ভিজ্যুয়াল আর্ট স্টাডিজ (ক্যানভাস) এবং নেসন হাট লিমিটেডের আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিতব্য উৎসবটিতে তিন থেকে পনেরো বছর বয়সী শিশুদের পাঁচ শতাধিক শিল্পকর্ম প্রদর্শিত হবে। এই উৎসবের গণসংযোগ বিভাগের সমন্বয়ক শরীফ খিয়াম আহমেদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরই অংশ হিসেবে ইতিমধ্যে শুরু হয়েছে কর্মশালা ‘ক্যানভাস আর্ট ক্যাম্প ২০১৬’। পল্লবীর ৩২ নম্বর সড়কে‘ক্যানভাস’ –এর ক্যাম্পাসে গত ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া চার সপ্তাহের এই ক্যাম্পে অংশগ্রহনকারীরা চারটি বিষয় হাতে-কলমে শেখার সুযোগ পাচ্ছে। এগুলো হচ্ছে কারু ও মৃত্তিকা শিল্প, স্থির ও ছাপচিত্র, চিত্রাঙ্কন ও রং এবং ভাস্কর্য ও সমন্বিত শিল্পকলা।

প্রথম সপ্তাহে কারু ও মৃত্তিকা শিল্প বিষয়ক কর্মশালা চলাকালে শিশুশিক্ষার্থীরা মাটির টেরাকোটা, পুতুল, ফুল ও গিফটকার্ড তৈরী করেছে। এ বিষয়ের প্রশিক্ষক হিসেবে ছিলেন শিল্পী শাহীন মোহম্মদ রেজা। আজ ২৬ ফেব্রুয়ারি থেকে স্থির ও ছাপচিত্র বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন শিল্পী নওরীন জাহান, মাহিন জয়েস এবং চলচ্চিত্র নির্মাতা ও আলোকচিত্রী ফাহিম ফেরদৌস। প্রথমদিনে অর্ধশতাধিক ছাপচিত্র তৈরী করেছে অংশগ্রহনকারী শিশুরা।

‘ক্যানভাস আর্ট ফেস্ট ২০১৬’ শীর্ষক উৎসবটি শিশুদের জন্য নানা আয়োজনে সাজানো হয়েছে।

Reneta

প্রতিবারের মতো এবারও সকাল থেকে শুরু হবে উম্মুক্ত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সঙ্গে থাকছে একমাস আগে থেকে শুরু হওয়া কর্মশালার প্রদর্শনী। কর্মশালাও এই উৎসব সম্পর্কে বলা হচ্ছে, এর উদ্দেশ্য শিশু শিল্পীদের মনো জগতের মনন ও ভাব প্রকাশের বিজ্ঞানকে একটুখানি উসকে দেয়া। উৎসবের দিন উম্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতেহবে। তবে এর কোনো ফি নেই।

প্রতিষ্ঠালগ্ন (২০১৩) থেকেই ‘ক্যানভাস’এই উৎসবটি আয়োজন করে আসছে। এবারও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র্কাটুনিস্ট আহসান হাবীব, আনুশেহ আনাদিল, শিল্পী, কবি ও নির্মাতা টোকন ঠাকুর, মিডিয়াকর্মী এশা ইউসুফ, নির্মাতা সামির অহমেদ, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াসউদ্দিন মোল্লাসহআরো অনেকে। পুরস্কার বিতরনীপর্ব শেষে গান গাইবেন শোয়েব, রিজভী, কুয়াশাসহ আরো অনেকে। এর আগে সকালে গোষ্ঠ গান করবে কুষ্টিয়া থেকে আগত শিল্পীবৃন্দ। এছাড়াও থাকছে জলপুতলের পাপেট শো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ক্যানভাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মোস্তফা আলম (এফসিএ)। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্ট ফেস্টবঙ্গবন্ধুর জন্মদিনশিশু দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দীর্ঘ ছুটির প্রজ্ঞাপন কবে?

মে ১০, ২০২৬

সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

মে ১০, ২০২৬

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

মে ১০, ২০২৬

গলায় ছুরি ধরে শিশু ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক যুবক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT