টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্যতিক্রমী শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের বড় পুকুর পাড়ের অবস্থিত হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্টলগুলি নানা দেশীয় খাবার ও মাটির খেলনা দিয়ে সাজানো। এর বিক্রেতা ও ক্রেতা শিশুরাই। তবে খাবার ও খেলনা সামগ্রী সবটাই বেচাকেনা হচ্ছে বিনামূল্য। আয়োজন ঘিরে শিশুরা মেতে ওঠে আনন্দে-উল্লাসে।অনেকদিন পর বিদ্যালয় খোলার শুরুতেই এমন আয়োজন দেখে মুগ্ধ শিশু ও অভিভাবকরা।
বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং শিশুদের মাঝে আনন্দ ও গ্রামীণ ঐতিহ্যের পরিচয় করে দিতেই এই আয়োজন।জিলাপি, আকরি, চিনিসাঁজ, কদমা,খাজা, নানা পিঠা, চমচম ও মাটির হাড়ি-পাতিলসহ নানা খেলনা দিয়ে স্টলগুলি সাজানো হয়।আয়োজন করা হয় শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।










