চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর ছবি উল্টো করে ধারণ ও প্রকাশের দায়ে ৬ জন অভিযুক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২০
অপরাধ, স্বাস্থ্য
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি উল্টো করে মোবাইলে ধারণ ও পত্রিকায় প্রকাশ করার অপরাধে অভিযুক্ত হয়েছেন ৬ জন নার্সিং কর্মকর্তা।

গত রোববার (২ ফেব্রুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক আলম আরা বেগম স্বাক্ষরিত আলাদা ছয়টি অভিযোগনামায় অভিযুক্তদের এ বিষয়ে জানানো হয়েছে। পাশাপাশি আগামী ১০ কর্মদিবসের মধ্যে তাদের অধিদফতরে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন: নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের উপ-পরিচালক মোসা. শাহানারা খাতুন, সেবা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইসমত আরা পারভিন, ময়মনসিংহ নার্সিং কলেজের নার্সিং ইনস্টাক্টর মো. আবদুল লতিফ, একই প্রতিষ্ঠানের নার্সিং অফিসার মো. রফিকুল ইসলাম, ঢাকা মেডিক্যাল কলেজের নার্সিং সুপারভাইজর নাজমা পারভীন এবং একই প্রতিষ্ঠানের স্টাফ নার্স কামাল পাটওযারী।

এ প্রসঙ্গে জানতে চাইলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আলম আরা বেগম বলেন, এরা প্রত্যেকেই গত বছরের ২৯ নভেম্বর অধিদফতরে আসেন এবং একটি সভায় মিলিত হন। সভা শেষে অধিদফতরের উপ-পরিচালকের (শিক্ষা) কক্ষে প্রবেশ করে জাতির পিতার বাণী সম্বলিত একটি পোট্রেট উল্টো করে মোবাইলে ধারণ করেন। পরে ২০১৯ সালের ৫ ডিসেম্বর একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করেন। যা পরবর্তীকালে তদন্তে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, এ ধরনের কার্যকলাপের মধ্যেমে অধিদফতরের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এমন কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণের আওতাভুক্ত অপরাধ।

এই অপরাধের কী শাস্তি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আত্মপক্ষ সমর্থনের জবাব সন্তোষজনক না হলে বেতন অবনমন, বরখাস্তসহ বিভিন্ন শাস্তি হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT