চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর খুনীদের সম্পদ বাজেয়াপ্তের কাজ শুরু হয়েছে: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৬
রাজনীতি
A A

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের খুনীদের সম্পদ বাজেয়াপ্তের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন ও নিষ্পত্তিকালে এ মন্তব্য করেন মন্ত্রী।

আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি ছিল ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হউক।’ প্রস্তাবটিতে ১০ জন সংশোধনী প্রস্তাব আনেন। এই দশজনই অবিলম্বে এটি কার্যকর করার দাবি করেন।

আইনমন্ত্রী বলেন, প্রথমে পলাতকদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। পরবর্তীতে আইন অনুযায়ী ফাঁসির দণ্ডপ্রাপ্ত মৃত্যুবরণকারীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

পলাতক আসামিদের গুলশান, ধানমন্ডি, মোহাম্মদপুর, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে সম্পত্তি রয়েছে বলে জানতে পেরেছে সরকার। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত বার জনের মধ্যে পাঁচজনের মৃত্যুদন্ড কার্যকর হয়েছে। সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ , বজলুল হুদা, মহিউদ্দিন আহমদ ও একেএম মহিউদ্দিন আহমদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। অপর ছয় আসামীর মধ্যে আবদুল আজিজ পাশা মারা গেছে। অবশিষ্ট ছয়জন পলাতক রয়েছেন।

প্রক্রিয়া প্রচলিত আইন মেনেই প্রতিপালন করা হবে বলেও জানান আইনমন্ত্রী।

Reneta

যুদ্ধাপরাধীদের সম্পদের সম্পত্তি বায়েজাপ্তের বিষয়ে আইন মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আইন তৈরির কাজ শুরু হয়েছে। আমি বিশ্বাস করি এই সংসদেই আইনটি আনা হবে এবং সংসদ আইনটি গ্রহণ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রী আনিসুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT