চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে দেশে ফেরতের দৃঢ় প্রত‍্যয় অন্টারিও আওয়ামী লীগের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২১
প্রবাস সংবাদ
A A

বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে দেশে ফেরতের দৃঢ় প্রত‍্যয় করেছে কানাডার অন্টারিও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী (জাতীয় শোক দিবস)ও ২১শে আগস্টের গ্রেনেড হামলা দিবসের আলোচনা ও স্মরণ সভায় এমন প্রত্যয় বক্ত করেন আয়োজকরা।

সভা আয়োজনে ছিলো বাংলাদেশ আওয়ামীলীগ অন্টারিও, কানাডা শাখা।

কানাডা বাংলা টিভি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ফয়জুল করিম।

স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন কানাডার হাই কমিশনার ড. খলিলুর রহমান।  হাই কমিশনার তার বক্তব্যে তথ‍্য উপাত্ত সহ বঙ্গবন্ধু ও খুনিদের চিত্র তুলে ধরেন ও কানাডায় অবস্থানকারী খুনি নুর চৌধুরীকে দেশে ফেরতের দৃঢ় প্রত‍্যয় ব‍্যক্ত করেন। সেই সাথে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ‍্য তুলে ধরেন এবং জননেত্রীর হাতকে আরও শক্তিশালী করতে আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ‍্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, বরেণ্য কবি আসাদ চৌধুরী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আব্দুল আউয়াল।

Reneta

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু যখন বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন তখন তিনি ছিলেন টগবগে যুবক এবং পরবর্তীতে তিনিই হয়ে উঠেন আমাদের স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু।

এসময় বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব,ঐতিহ্য ও বঙ্গবন্ধুর সংগ্রাম নিয়ে আলোচনা ও বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব‍্যক্তিগত, মানবিক গুনাবলী, কুটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতার, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দিকগুলো তুলে ধরেন।

তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে জননেত্রীর সৈনিকরা ঐক্যবদ্ধ যে কোন জাতীয় ইস‍্যুতে জননেত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ।

বিশেষ অতিথি অধ‍্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী বলেন, নব‍্য নুর চৌধুরী ও মোস্তাকের সংখ্যা এখন অনেক, এ ব‍্যাপারে দেশে ও প্রবাসে এদের বিরুদ্ধে স্বোচ্চার ও সতর্ক থাকার আহবান জানান।

কবি আসাদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হলে সবাইকে এক হতে হবে, নেত্রীর হাতকে শক্তিশালী করতে প্রবাসীদের ভুমিকা থাকতে হবে।

ড. আউয়াল প্রবাস থেকে নেত্রীর পক্ষে শক্তিশালী ভুমিকা পালন করে যাবার দৃঢ় প্রত‍্যয় ব‍্যক্ত করেন। মুক্তিযোদ্ধা কিং মনা মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগকানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT