চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা কখনই সম্ভব নয়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২১
জনপদ, নীলফামারী
A A

বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের আদর্শকে হত্যা করা কখনই সম্ভব নয় বলে জানিয়েছেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের আলোচকরা।

আজ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলাতে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন একটি বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

সকালে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের নেতা ও কর্মীবৃন্দ জলঢাকার জিরো পয়েন্ট মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ফাউন্ডেশনের দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু করেন। এরপর ফাউন্ডেশন কার্যালয়ে দোয়া মাহফিল পরিচালনা করেন ফাউন্ডেশনের ইকামাহ ইউনিটের সভাপতি হাফেজ ক্বারী মো. জিকরুল ইসলাম।

ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক, মো. এনামুল হকের সভাপতিত্বে এবং সনাতন সম্প্রীতি সংঘের সাংগঠনিক সম্পাদক শিক্ষক রঞ্জন রায়ের সঞ্চালনায় বিশেষ আলোচনা সভাটির আলোচ্য বিষয় ছিল, “রাজনৈতিক হত্যাকাণ্ড– প্রেক্ষিত ১৫ আগস্ট ১৯৭৫”।

সভায় প্রধান আলোচকের আসন অলংকৃত করেন শিক্ষক সংঘের সভাপতি এবং দুন্দিবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কুমার রায়। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক রণজিৎ কুমার রায়, শিক্ষক শাহ আলম চৌধুরী স্বাধীন, শিক্ষক মোঃ সফিয়ার রহমান, শিক্ষক অনিল চন্দ্র রায়, শিক্ষক মোঃ নুরুজ্জামান, শিক্ষক মাহামুদুল হাসান লিটু এবং চেতনায় মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক মোঃ রেজয়ান প্রামাণিক।

প্রধান আলোচক শিক্ষক অনিল কুমার রায় বলেন, ‘পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক সন্ত্রাসবাদের নিকৃষ্টতম উদাহরণ হল ১৫ আগস্টের হত্যাকাণ্ড। এত নির্মম, এত নিষ্ঠুর ঘটনা পৃথিবীর অন্য কোন দেশে বিরল। ১৫ আগস্টের হত্যাকাণ্ড কোন সাধারণ হত্যাকাণ্ড নয়। এই হত্যাকাণ্ড মূলত দেশী এবং বিদেশী ষড়যন্ত্রের ফসল। তা না হলে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সাথে সাথে কলঙ্কিত ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হত না। আর সেই থেকে শুরু হল বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি। সেদিন দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করতে সক্ষম হলেও, তারা জানতো না যে বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা কখনই সম্ভব নয়।‘

Reneta

বিশেষ আলোচক শিক্ষক রণজিৎ কুমার রায় বলেন, ‘আজকের বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমাদের সবাইকে পথ চলতে হবে। ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে।‘

বিশেষ আলোচক মো. রেজয়ান প্রামাণিক বলেন, ‘আমরা আজকে নতুন প্রজন্ম প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশের ভবিষ্যৎ রচনাতে আমাদের হৃদয়ে এবং চেতনায় বঙ্গবন্ধুকে ধারণ করব।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT