চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গভবনে খুনিদের যতো কাণ্ডকীর্তি

নাসিমুল শুভনাসিমুল শুভ
৯:২৯ পূর্বাহ্ণ ১৪, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

‘১৫ আগস্ট ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ফোন করি। খুনিরা বাড়ির সব টিএন্ডটি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করলেও শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল খুকুর শোবার ঘরের ফোনটির কথা তারা জানতো না। রিং হতে ওপাশ থেকে একটি কণ্ঠ সেদিন উর্দুতে জবাব দিয়েছেলো ‘‘হ্যালো আপ কৌন হ্যায় (আপনি কে)?” উত্তরে বলেছিলাম “শেখ কামালের বন্ধু”। কণ্ঠটি তখন বলে উঠেছিলো “বহুত আচ্ছা, আপ কাহা সে” (খুব ভালো, আপনি কোথা থেকে বলছেন)। বঙ্গভবন থেকে পরিস্থিতি কি জিজ্ঞেস করতে উত্তর আসলো “বহুত আচ্ছা, সাব খুশি মানা রাহা হ্যায়’’ (খুব ভালো, সবাই আনন্দ করছে)। এই পরিস্থিতিতে খুশির কারণ জানতে চাইলে ওপাশ থেকে “বাঙালি বলে গালমন্দ করে ফোন কেটে দিলো।”

’৭৫ এর ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধু সপরিবার নিহত হওয়ার পর ৩২ নম্বর বাড়ির একটি মাত্র সচল ফোনে সেদিন সকাল ৭টায় করা ফোন কল, কথোপকথন এবং মুশতাক সরকারের শপথ গ্রহণের আগে ও সেদিন রাতে বঙ্গভবনে খুনিদের উল্লাসের চিত্র চ্যানেল আই অনলাইনের কাছে তুলে ধরেছেন সেসময়ের বঙ্গভবনের তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্বপালনকারী মোহাম্মদ মুসা।

মোহাম্মদ মুসা আক্ষেপের সাথে বলেন, “সেদিন মুশতাকের শপথ অনুষ্ঠানে খোশ আমেজে থাকা এক জেনারেল পরবর্তীতে বসেছিলেন রাষ্ট্রক্ষতায়, আর খুনিদের ‘হিরো’ বলা উচ্চপদস্থ একজন এখন সরকারের উচুঁ পদে আছেন।”

’৭১ এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যুদ্ধ বিষয়ক প্রতিনিধি ও পরবর্তীতে বঙ্গভবনের সিনিয়র তথ্য কর্মকর্তা এবং সর্বশেষ সচিবের দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া মুসা তুলে ধরেছেন ১৫ আগস্ট দিনটিতে তার চোখে দেখা বঙ্গভবনের চিত্র।

সাবেক এই সচিব ও ‘বঙ্গবন্ধু হত্যার গোপন পরম্পরা’ বইয়ের লেখক বলেন, “৭৫ এর ১৫ আগস্ট আমি বঙ্গভবনে ছিলাম। ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু সপরিবার নিহত হয়েছেন শুনলাম। সেখানকার পরিস্থিতি জানতে ফোন করে ৩২ নম্বর বাড়ির সব লাইন বিচ্ছিন্ন পেলাম। অবশেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এক সময়ের সহযোদ্ধা এক শিল্পীর কাছে খুকুর (সুলতানা কামাল) ঘরের নম্বর পেলাম। উল্লেখ্য, ওই শিল্পী খুকুকে গান শেখাতেন। খুকুর কক্ষের টেলিফোনটির কথা খুনি চক্র জানতো না বলেই হয়তো সেটি সচল পেয়েছিলেন বলে জানান মুসা।

ফোন ধরার পর ওপাশ থেকে উর্দুতে কথোপকথনের বিষয়টি চ্যানেল আই অনলাইনের কাছে তুলে ধরেছেন তিনি।

Reneta

ফোন কেটে যাওয়ার পর তিনি করণীয় ঠিক করতে ফোন করেন তৎকালীন সিনিয়র সেক্রেটারি ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বলে পরিচিত রুহুল কুদ্দুসকে।

মুসা বলেন,”সম্পর্কে রুহুল কুদ্দুস আমার মামা। তাকে ফোন করলাম। তিনি বললেন তাৎক্ষণিক ভাবে খালেদ মোশাররফের সাথে যোগাযোগ করতে। তবে জেনারেল জিয়ার ব্যাপারে সতর্ক থাকতে নির্দেশ দিয়ে তিনি বলেছিলেন সেক্রেটারিয়েটের সঙ্গে কথা বলছি।”

সেসময় মুসা সেনাপ্রধান শফিউল্লাহর সঙ্গে কথা বলবেন কি না জানতে চাইলে রুহুল কুদ্দুস বলেছিলেন ‘লাভ নেই, মনে হয় না সে কিছু করতে পারবে’। এ প্রসঙ্গে মুসা বলেন, “আসলে হত্যাকাণ্ডের পর শফিউল্লাহ সেনাপ্রধানের পুতুল দায়িত্বে থাকলেও কলকাঠি নাড়ছিলেন আরেকজন উর্দিধারী, সে উর্দিধারীই পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন।”

৩২ নম্বরের টেলিফোন রেখে মুসা বের হন বঙ্গবন্ধুর বাড়ির উদ্দেশ্যে। তিনি বলেন, “গুলিস্তান ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে তিনি পৌঁছান বলাকা সিনেমার সামনে আসতেই দেখলাম লোকজন জটলা করছে। পুলিশের পোশাক পড়া একজনকে তো ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে শুনলাম। অনেকে আবার বঙ্গবন্ধুর জন্য আহাজারি করছিলেন। ইডেন মহিলা কলেজেও দেখেছিলাম আহাজারিরত নারীদের’।

এরপর ধানমণ্ডির দিকে যেতে চাইলে সায়েন্স ল্যাবে কালো পোশাকের সশস্ত্র কয়েকজন আমাকে বাধা দিলো।

“আবারও বঙ্গভবনে ফিরে আসি। ততোক্ষণে মুশতাক সরকারের শপথ গ্রহণের তোড়জোড় শুরু হয়ে গেছে। ফোন করলাম খালেদ মোশাররফকে। তিনি আমাদের মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের বঙ্গভবন থেকে বেরিয়ে যেতে বলেছিলেন। তবে ততোক্ষণে সবাই বঙ্গভবনে আসছে। পটপরিবর্তনে পক্ষ বদলে ফেলেছেন চেনা-জানা অনেকেই। তবে সবচেয়ে অবাক লাগলো একজনকে মুশতাকের পা ছুঁয়ে সালাম করতে দেখে। শপথ অনুষ্ঠানে খুনিদের তিনি সম্বোধন করেছিলেন ‘দে আর দ্য হিরোজ অব দ্য নেশন!’ শপথের আগে দেখলাম তৎকালীন খাদ্যমন্ত্রী ফণিভূষণ মজুমদারকে শাসাচ্ছেন ওই উচ্চ পদস্থ ব্যক্তি। ফণিবাবু বঙ্গবন্ধুকে খুনের বিষয়ে কথা বলায় ওই কর্মকর্তা তাকে সেনাদের হাতে প্রাণ যাওয়ার ভয়ও দেখান।”

সেদিন বঙ্গভবনে জেনারেল জিয়াকে বেশ খোশ মেজাজে দেখার দাবি করে মুসা জানান সেনাপ্রধান শফিউল্লাহর মুখ ছিলো থমথমে। মুশতাক সরকার শপথ নেয়ার পর বঙ্গভবনে উৎসবের আমেজ ছিলো জানিয়ে তিনি বলেন, “খুনিরা বঙ্গভবনের দোতলায় মাতাল হয়ে বঙ্গবন্ধুকে নিয়ে গালাগাল দিচ্ছিলো। এমনকি তাদের মনোরঞ্জনে দুই মাইক্রোবাসে ভরে নাচ-গানের দলও আনা হয়েছিলো।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শোকদিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT