জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনা করবেন ছোটপর্দা ও বড়পর্দার তারকা নুসরাত ইমরোজ তিশা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজন করেছে অনুষ্ঠানটি।
আগামী ২০ আগস্ট রোববার বেলা ৩টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন কথা সাহিত্যিক আনিসুল হক ও সাংবাদিক নাঈমুল ইসলাম।
এমন একটি অনুষ্ঠানে বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়ে অভিভূত তিশা। বললেন, ‘রাষ্ট্রীয় আয়োজনে এমন একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার সুযোগ পেয়ে আমি গার্বিত।’
অনুষ্ঠানটির আয়োজক সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় হলেও এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।









